মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি

মাগুরায় সাকিবের নির্বাচনী প্রচারণায় মাশরাফি অংশ নিয়েছেন। মাগুরা শহরে গাড়িতে ঘুরে সাকিব ও মাশরাফি নৌকা মার্কায় ভোট চাইলেন।
বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুপুরে মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাকিব আল হাসানের প্রচারণায় অংশ নেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী মাশরাফি বিন মোর্তজা। সাথে আরো ছিলেন আবু হায়দার রনি, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাজমুল অপু, রনি তালুকদার, মুক্তার হোসেনসহ জাতীয় দলের খেলোয়াড়রা।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মাশরাফি বিন মোর্তজা নড়াইল থেকে মাগুরা জেলা পরিষদ ডাক বাংলোয় পৌঁছায়। সেখানে মাগুরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে গাড়িতে নৌকা প্রতীকের লিফলেট প্রচারণায় বেরিয়ে পড়েন। মাশরাফি বিন মোর্তজা নোমানী ময়দান থেকে সাকিবের প্রচারণা শুরু করেন।
মাগুরা শহরের চৌরঙ্গীমোড় ঘুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে ভায়না মোড়ে গিয়ে প্রচারণা শেষ করেন। এ সময় মাশরাফি নিজ হাতে শহরের ভোটারদের কাছে লিফলেট বিতরণ করেন এবং সাকিবের জন্য ভোট প্রার্থণা করেন।
মাগুরায় সাকিবের জন্য প্রচারণায় আসার বিষয়ে মাশরাফি জানান, সাকিব রাজনীতিতে নতুন, তাই আমি তাকে সময় দিতে মাগুরায় এসেছি। পরবর্তীতে প্রচারণা শেষে ভায়না মোড় থেকে নড়াইলের উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

জিয়া হত্যার ৪৫ বছর পর গ্রেপ্তার মেজর মোজাফফর, আত্মগোপনের জীবন নিয়ে নতুন প্রশ্ন

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী

