মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক নিহত
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় রিকশাচালক নিহত হয়েছেন। মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় কালু মিয়া (৫৪) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
নিহত কালু মিয়া মেহেরপুর সদর উপজেলার গোভীপুর এলাকার মো: আক্কাস আলীর ছেলে।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেরপুরে ট্রাক্টরের ধাক্কায় নিহতের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় কালু মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে কালু মিয়ার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি কর্মীর
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
লালপুরে মাদক ও সাইবার অপরাধবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন