সাবেক এমপি হাবিবর রহমানের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. হাবিবর রহমানের মা মোছা. অবিরন নেছা আর নেই। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শেরপুর শহরের টাউনকলোনী এলাকায় তার এক সন্তানের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১১০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের জালশুকা গ্রামে মরহুমার পৈতৃক বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সাবেক এই সংসদ সদস্যের মায়ের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ শোক জানিয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ পালিত

শেরপুরে পাখির বাসা ও ছানা নষ্টের মামলায় আজাহার গ্রেপ্তার

শেরপুর ডিজে হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল ওয়াহেদের ইন্তেকাল

