যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তর

যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্য মো: রইস উদ্দিনের লশ হস্তান্তর করেছে বিএসএফ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে ৪৯ বিজিবির অধিনায়ক ও সহকারী পরিচালক মো: মাসুদ রানার নিকট ভারতের গাঙ্গুলিয়াপাড়া সীমান্ত থেকে লাশ হস্তান্তর করা হয়।
এর আগে সোমবার (২২ জানুয়ারি) বিজিবি সিপাহী রইস উদ্দিন ধান্যখোলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন তিনি। নিহত রইস উদ্দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের তারাপুর গ্রামের মো: কামরুজ্জামানের ছেলে।
বিজিবি সূত্র জানা গেছে, সোমবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকারবারিকে সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে। চোরকারবারিদেরকে ধাওয়া করলে তারা ভারত সীমান্তে ঢুকে পড়ে। এরপরে সিপাহী মো: রইস উদ্দিন ঘন কুয়াশার কারনে দল বিচ্ছিন্ন হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে জানা যায় রইস উদ্দিন বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার পর পরই উভয় দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসফ। এসময় বিএসএফের তরফ থেকে জানানো হয় চিকিৎসাধীন অবস্থায় সিপাহি রইস উদ্দিন মৃত্যুবরণ করেছেন।
যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বিজিবি সদস্যের লাশ হস্তান্তরের বিষয়ে লে. কর্ণেল আহমেদ জামিল হাসান জানান, নিহত বিজিবি সদস্য রইস উদ্দিনের লাশ বিএসএফের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি এবং তার পাশাপাশি কূটনৈতিকভাবে তীব্র প্রতিবাদলিপি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

