র্যাগিংয়ের শিকার হয়ে চুপ থাকলেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা : যবিপ্রবি উপাচার্য

র্যাগিংয়ের শিকার হয়ে চুপ থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর র্যাগিং করলে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বহিস্কার করা হবে। শুধু বহিস্কারই নয় র্যাগারদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, আর কোনো বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে না পারে। শিক্ষার্থীদের সুস্থ ও উজ্জল শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সোমবার (১১ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যবিপ্রবি একটি ঊর্ধ্বগামী বিশ্ববিদ্যালয়। খুব তাড়াতাড়ি যবিপ্রবিকে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বর্তমানে শিক্ষার্থীরা অনেক মেধাবী, কৃষ্টি-কালচার বজায় রেখে মানবিক গুণাবলী অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে।
‘রিদম’ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মনিবুর রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্টগন সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতেই ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি মাধ্যমে নৃত্য, দেশীয় সঙ্গীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জেসিনার পদ স্থগিত

অভিনেত্রী পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

শিক্ষার্থী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন তারেক রহমান

র্যাগিংয়ের অপরাধে চুয়েটের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা

এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত সেই নারী আটক

খুলনায় এনসিপি নেতাকে গুলি, চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি বৃদ্ধি

খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ

খুলনায় আদালত থেকে বের হওয়ার সময় গুলিতে দু’জন নিহত
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
