অন্বেষণ ডেস্ক-

‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষ’র ফেসবুক পোষ্ট

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ফরিদপুর সদর উপজেলার আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সেলিম হোসেন তার ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লিখে পোষ্ট করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ফেসবুক পোষ্ট নজরে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
১০ আগস্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেন তিনি।
সেখানে জানানো হয়, ভিপি সেলিম নামক ফেসবুক আইডিতে “স্টেপ ডাউন হাসিনা” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার প্রধানের বিরুদ্ধে পোস্ট আপলোড করা হয়েছে। সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে সরকার প্রধানের বিরুদ্ধে এ ধরনের পোস্ট ফৌজদারি অপরাধ এবং বেসরকারি কলেজ পরিচালনা নীতিমালারও পরিপন্থি।
আপন ভাই কলেজের সভাপতি হওয়ায় তিনি একজন সক্রিয় রাজনীতিবিদের মতো কলেজে রাজনৈতিক চর্চা করে যাচ্ছেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলাম তার ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা’ লেখায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বৃহস্পতিবার তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে পাঠান। সংশ্লিষ্ট অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখার একজন উপ-পরিচালক জানান, তিনিসহ আরও কয়েকজন শিক্ষক ফেসবুকে ‘স্টেপ ডাউন হাসিনা ’ এ ধরনের পোস্ট করেছে, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি ঈদে কোরবানি দেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...

বগুড়ায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কা, সুপারভাইজার ও হেলপার নিহত

বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেছন থেকে...