সংযুক্তিকরণ পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করতে হবে, ইউনেস্কো সম্মেলনে শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী দিপু মনি। ছবি : সংগৃহিত।
অক্ষরের আকার:
শিক্ষা মন্ত্রী দিপু মনি বলেছেন, একটি সমন্বিত এবং সংযুক্তিকরণ পদ্ধতিতে চলমান শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ ও রূপান্তরিত করতে হবে। এই পদ্ধতি সমাজের বিভিন্ন শ্রেণির লোকের মধ্যে শিক্ষার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং সমাজের সাথে আরও বেশি সম্পর্ক প্রতিষ্ঠা করবে।
শুক্রবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রগুলোকে একটি সমন্বিত ও সংযুক্তিকরণ পদ্ধতির মাধ্যমে সমৃদ্ধ করলে আজীবন সাক্ষরতা অর্জন করতে কেউ পিছিয়ে থাকবে না এবং সাক্ষরতা গতিবিধিকে শক্তিশালী করার জন্য তিনি যুবকদের সম্পৃক্ত করার ধারণাটি চালু করার কথা বলেন।
সেখানে সাক্ষরতা প্রসারে বাংলাদেশে গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাক্ষরতার হার ২০১১ সালে ৫৩.৭০ শতাংশ থেকে ২০২৩ সালে ৭৩.৬৯ শতাংশে উন্নীত হয়েছে। এটি জিও, এনজিও এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় অর্জন করা সম্ভব হয়েছে।
এসময় দীপু মনি ইউনেস্কো আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ২০২৩ এর অনুষ্ঠানেও অংশ নেন। সেখানে ‘বন্ধুত্ব’ নামে একটি বাংলাদেশি এনজিও সুবিধাবঞ্চিত গোষ্ঠীর মধ্যে সাক্ষরতা প্রচারের জন্য ইউনেস্কো কনফুসিয়াস পুরস্কার পেয়েছে।
ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অন্যান্য দেশের শিক্ষামন্ত্রীরাও অংশগ্রহণ করেন।
সম্মেলনের মূল বিষয় ছিল কার্যকর অর্থায়নের মাধ্যমে যুব ও প্রাপ্ত বয়স্কদের সাক্ষরতার ওপর গুরুত্ব দিয়ে এসডিজি এর টার্গেট ৪.৬ অর্জন করা। যা জীবনব্যাপী শিক্ষার সংস্কৃতিকে সমৃদ্ধ করার উপায়গুলো কার্যকর করবে।
আরও পড়ুন
মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল১০ অক্টোবর, ২০২৬

বাঙালি ক্রীড়াপ্রেমী ও পাঠকদের অন্যতম পছন্দ!
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মোদির পতন দেখার অপেক্ষায় আছি, আসিফ নজরুল
১০ অক্টোবর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক
১০ অক্টোবর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ: আইনমন্ত্রী
৯ অক্টোবর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

‘নোবেল শান্তি পুরস্কার আমারই পাওয়া উচিত’: দাবি ট্রাম্পের
৮ অক্টোবর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, সিদ্ধান্ত ইমরান খানের হাতে: ইউসুফজাই
৭ অক্টোবর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

ইউক্রেনে ভারতীয় মালিকানাধীন ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলা, নিহত ১
৪ অক্টোবর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১৮ সেপ্টেম্বর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট
১১ সেপ্টেম্বর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা
৬ সেপ্টেম্বর, ২০২৬
১ মিনিট পড়ার সময়

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার
৫ সেপ্টেম্বর, ২০২৬
১ মিনিট পড়ার সময়
