জয়পুরহাটে পর্নোগ্রাফি চক্রের ৪ সদস্য গ্রেফতার
জয়পুরহাটে পর্নোগ্রাফি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয় চক্রের ৪ জন সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার (২৪ জানুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজারের মো: আব্দুল লতিফের ছেলে সুজন, উচনা গ্রামের সুনিলের ছেলে বিপ্লব, তাজপুরের মো: গোলাম মোস্তফার ছেলে গোলাম রসুল এবং মো: হাসানের ছেলে রুবেল।
জয়পুরহাটে পর্নোগ্রাফি চক্রের ৪ সদস্যকে আটকের বিষয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো: শেখ সাদিক বলেন, আটককৃত আসামিরা তাদের দোকানে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করে টাকার বিনিময়ে মোবাইলফোন বা বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর এবং স্কুলপড়ুয়া ছাত্রদের কাছে সরবরাহ করতেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন