দুবাইয়ে আরাভ খানের কাছ থেকে যা উপহার পেয়েছেন হিরো আলম
দুবাইয়ে আরাভ খানের কাছ থেকে যা উপহার পেয়েছেন হিরো আলম। সঠিক নিয়মে হলফনামা পূরণ করতে না পারায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জনপ্রিয় ইউটিউবার হিরো আলম ওরফে আশরাফুল হোসেন আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুল ইসলামের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতোমধ্যে তিনি আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
গত রবিবার (৩ ডিসেম্বর) বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করা হয়। সেখানে সঠিক নিয়মে হলফনামা পূরণ করতে না পারায় হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এতে ফের আলোচনায় আসে জনপ্রিয় ইউটিউবার হিরো আলমের নাম।
তবে আপিলের প্রস্তুতি নিয়ে মনোনয়নপত্র বাছাইয়ের দিনে হিরো আলমের হাতের ঘড়ি নজর কেড়েছে সবার। রবিবার ৩ ডিসেম্বর সকালে মেরুন রঙের একিটি ব্লেজার পরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন হিরো আলম। আর হাতে ছিল সোনালী রঙের একটি ঘড়ি। ঘড়িটি স্বর্ণের নাকি সোনালী রঙের? এমন প্রশ্ন উঠেছে।
নির্বাচন কমিশনে মনোনয়নপত্র আপিল করার জন্য হিরো আলম বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। উপহারের বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, দুবাইয়ে যাওয়ার পর আমাকে আমার একজন ভক্ত এই ঘড়ি গিফট করেছে। তবে সেটা আরাভ খারের নয়। আর এটা কোনো স্বর্ণের ঘড়ি না। এটা সোনালী রঙের ঘড়ি। একেবারে সাধারণ ব্র্যান্ডের। রাখি সাওয়ান্তকে স্বর্ণের মোবাইল উপহার দিয়েছেন আরাভ খান। আমাকেও একটি মোবাইল দিয়েছেন আরাভ খান।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই
সরকারি হাসপাতালে জন্ম নিলে স্বর্ণের আংটি উপহার দেবেন থালাপতি বিজয়
পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি
রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার
হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন