অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

নীলফামারীতে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

নীলফামারীতে ১৩২৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। শনিবার (০৩ ফেব্রুয়ারি) ভোররাতে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারেজ রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো: হুমায়ুন কবির (৩৪) এবং মো: সৈয়দ আলী (৩৫)। তারা দুজনই ডালিয়া আদর্শপাড়ার বাসিন্দা।

Sponsored Link

শনিবার দুপুরে নীলফামারী সিপিসি-২ কার্যালয়ে র‍্যাব-১৩ এর অধিনায়ক মো: আরাফাত ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (০২ ফেব্রুয়ারি) গভীর রাতে নীলফামারীতে ডিমলা উপজেলার সরকার পাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল সাপ্লাই দিয়ে আসছিলেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link