পাগল নিয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই মিষ্টি গ্রেফতার
পাগল নিয়ে সাবেক এমপির বাড়ি দখলকারী সেই সমন্বয়ক পরিচয়ধারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো: জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুর পাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মানসিক ভারসাম্যহীনদের (পাগল) নিয়ে সাবেক এমপির বাড়ি দখল নেওয়ার কারণে গত শনিবার রাতে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিলো।
মামলার এজাহারে জানানো হয়েছে, অ্যাডভোকেট মো: জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান (৫৮) রবিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন।
অভিযোগ তিনি উল্লেখ করেন, টাঙ্গাইল সদর থানা এলাকার আকুর-টাকুর পাড়া (ছোট কালী বাড়ি রোড) সাকিনস্থ বাদীর বাসার পঞ্চম তলাবিশিষ্ট বিল্ডিংয়ের কেঁচি গেটের ৬ষ্ঠ তালা ভেঙে গ্রেফতারকৃত বিবাদীসহ আরো অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন ৫ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার (যার মূল্য অনুমান ১২ লক্ষ টাকা) চুরি করে নিয়ে গেছে। এছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। পূর্ব পরিকল্পিতভাবে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায়।
বিষয়টি নিশ্চিত কজরে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তানভীর আহম্মেদ জানিয়েছেন, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল এবং চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার একটি মামলা রুজু করা হয়। পরে রবিবার রাতে শহরের আকুর-টাকুর পাড়া (হাউজিং) এলাকা থেকে মারইয়াম মোকাদ্দেস মিষ্টিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় অন্যান্য আসামিদের শনাক্তসহ গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১
শেরপুরে ১০ পিস ইয়াবাসহ ৬ মামলার আসামি আটক
শেরপুরে মাদ্রাসার দুই শিশুর ওপর অমানবিক নির্যাতন, পালালেন ২ শিক্ষক
শেরপুরে ৩ মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিল এলাকাবাসী
নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার
শেরপুরে অস্ত্রসহ আটক ছিনতাইকারী থানা থেকে চম্পট
শেরপুরে ওয়ার্কশপের তালা কেটে ৩ লাখ টাকার মালামাল চুরি
শেরপুরে নারিশ পোল্ট্রিতে চাঁদা দাবি ও সশস্ত্র হামলা, গ্রেপ্তার ৩
পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা
শিশুকে মাদক খাইয়ে ধর্ষণ, লোদন নামের যুবক গ্রেপ্তার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন