অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

বগুড়ার আদমদীঘিতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আটক ৪

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৪
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার আদমদীঘিতে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ ৪ নারী মাদক কারাবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে আদমদীঘির সান্তাহারে ট্রেনের যাত্রী সেজে বিশেষ কৌশলে কোমরে মাদক পাচারকালে তাদেরকে আটক করা হয়। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলো, নওগাঁর পত্নীতলা উপজেলার চক গোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকার মো: বাবুল হোসেনের স্ত্রী সালমা আকতার (৫৩), একই এলাকার মৃত মো: বাহার আলীর মেয়ে শিউলি বেগম (৪০), মো: মোখলেসের মেয়ে মোরশেদা (৪৫) ও মৃত মোকলেসের স্ত্রী মোছা: সানোয়ারা বিবি (৭০)।

Sponsored Link

বগুড়ার আদমদীঘিতে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ ৪ নারীকে আটকের বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোক্তার হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে বুড়িমারী-সান্তাহার জংশন স্টেশনগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করা হয়।

ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছলে ওই ট্রেনের বগিতে যাত্রীর বেশে থাকা ৪ নারী মাদক কারাবারিকে আটক করা হয়। এসময় তল্লাশিকালে ৩ নারী মাদক কারাবারির কোমরে বিশেষ কৌশলে বাঁধা দেড় কেজি গাঁজা এবং আরেক নারীর কাছ থেকে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link