গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে ৮টি ঘর পুড়ে ছাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে দুটি পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক মেয়র কালিকাডোবা এলাকার মৃত মানিক মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও শ্রমিক নেতা মরহুম ফারাজ মোল্লার ছেলে আব্দুল মোমিন মোল্লা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে ৮টি ঘর পুড়ে ছাই হওয়ার বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: আতিকুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় তারা অগ্নিকাণ্ডের খরব পেয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে মোহন ও মমিনের ৮টি ঘরসহ মালামাল পুড়ে যায়। পরিবারের সদস্যরা জানান, অগ্নিকাণ্ডের সময় তারা ঘরের কোন মালামালই বের করতে পারেনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

শেরপুরে লাচ্ছা-সেমাই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

লঞ্চ থেকে নামতে গিয়ে ধলেশ্বরীতে পড়লেন কুমিল্লার জাহির, ভিডিও ভাইরাল

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

বগুড়ার শেরপুরে ভাঙারির দোকানে অগ্নিকাণ্ড, স্থানীয়দের প্রচেষ্টায় রক্ষা

দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ফায়ার ফাইটার নিহত, শেরপুরে পৃথক দুর্ঘটনায় আহত আরও ৫

ওসমানী হাসপাতালের শিশু বিভাগে অগ্নিকাণ্ড: সিগারেটের আগুনে আতঙ্ক

