নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ৩

বিশেষ সংবাদ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত দিয়ে ভারতীয় চিনি পাচারকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃত ব্যক্তিরাসহ মোট ৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতর হলো, নেত্রকোনার বারহাট্টা উপজেলার কুটুয়াকান্দা দেউলি গ্রামের মো: শাহিন আলম (২৭), রংপুর সদর উপজেলার পূর্বশালবন খেড়বাড়ী গ্রামের মো: রনি মিয়া (২৭) ও একই গ্রামের গোলাম হোসেন (৩৩)।

নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে ভারতীয় চিনি জব্দসহ ৩ জনকে গ্রেফতারের বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, ভারত থেকে অবৈধভাবে আসা চিনিভর্তি ১টি ট্রাক কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে সদরের দিকে আসছে, এমন একটি সংবাদ পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর রাতেই কলমাকান্দা উপজেলা সদরের ভবানীপুর মোড় এলাকার পাকা রাস্তার ওপর অবস্থান নেয় পুলিশ।

এ সময় সীমান্তের দিক থেকে আসা সন্দেহজনক ওই ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ২৯৫ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) অবৈধ চিনি পাওয়া যায়। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ১৫ লাখ ৩৪ হাজার টাকা। পরে ওই চিনি জব্দ করে ট্রাকে থাকা ৩ চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারসহ মোট ৫ জনের নাম উল্লেখ করে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: জসিম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। পরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...