বগুড়ার নন্দীগ্রামে কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ার নন্দীগ্রামে হাটকড়ই মহাশ্মশানের কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগে মো: ফয়সাল করিম রেজা (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় হিন্দু সম্প্রদায় ও মুসলমান জনতা একত্রিক হয়ে ওই যুবককে আটকের পর থানা পুলিশকে হস্তান্তর করেছে। গ্রেপ্তার যুবক ফয়সাল করিম রেজা নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই স্কুলপাড়া এলাকার মো: খোরশেদ আলম টুকুর ছেলে।

মঙ্গলবার (০৯ এপ্রিল) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই সার্বজনীন মহাশ্মশান এলাকায় এ ঘটনা ঘটেছে। মহাশ্মশানের কালীমাতা মন্দিরের মেঝেতে প্রতিমা উপুর হয়ে ভাঙা অবস্থায় পড়ে ছিলো। এমন খবর পেয়ে মহাশ্মশানে ভিড় করেন মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ। সব ধর্মের মানুষ একত্রিত হয়ে দোষী ব্যক্তির শাস্তির দাবিতে ভীষণ উত্তেজিত হন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত এসপি) মো: আব্দুর রশিদ, সহকারী পুলিশ সুপার মো: ওমর আলী, নন্দীগ্রাম থানার ওসি মো: আজমগীর হোসাইন আজম, ওসি (তদন্ত) মো: জামিরুল ইসলাম। পুলিশ কর্মকর্তারা দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়।

যুবক ফয়সাল করিম রেজাকে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে তাকে বগুড়া হাসপাতালে নেওয়া হয়। সে হাসপাতালের পিলার চেপে ধরে চুমু খাচ্ছিল। তার চোখে পানি, কান্না ও পাগল আচরণ দেখে হাসপাতালের রোগীরাও ছিলেন আবেগাপ্লুত।

গ্রেপ্তার যুবকের পরিবার দাবি করেন, ফয়সাল করিম রেজা গত ২ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তিনি এক সময় সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। মানসিক সমস্যা হওয়ায় ফয়সাল করিমক বর্তমানে বাড়িতেই থাকে। সে অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হোক। সে পাগল, তার শাস্তিটা যেন কম হয়।

মামলা সূত্রে জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের লোকজন হাটকড়ই মহাশশ্মানের ভিতরে কালীমাতা মন্দিরে সোমবার (০৮ এপ্রিল) রাতে পূজা অর্চনা শেষে দরজা ও বাহিরের গেট তালা বন্ধ করে সবাই চলে যায়। সেই রাতে শিবশক্তি মন্দিরের গ্রীল ঘর ভাঙার চেষ্টা করা হয়। এরপর হাটকড়ই মহাশশ্মানের কালিমাতা মন্দিরে হামলা করা হয়।

বগুড়ার নন্দীগ্রামে কালীমাতা মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজমগীর হোসাইন আজম জানান, উপজেলার হাটকড়ই এলাকায় কাছাকাছি মসজিদ, মন্দির এবং মহাশ্মশান। সকল ধর্মের শান্তিপূর্ণ সেতুবন্ধন। মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের মামলায় একজনকে আটক করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যকেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...