সোমবারে চালু হচ্ছে না কয়েকটি অঞ্চলের যাত্রীবাহী ট্রেন
সোমবারে চালু হচ্ছে না খুলনা, যশোর ও মংলা রুটে যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল। রেললাইনে ট্রেন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী না হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (৩১ ডিসেম্বর) রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ১ জানুয়ারি থেকে ৩টি রুটে ট্রেন চালু করা হচ্ছে না। রেললাইনে এখনও কিছু কাজ অসম্পূর্ণ রয়েছে।
এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেননি। হস্তান্তর করতে আরও কয়েকদিন সময় লাগবে। রেললাইনে ট্রেন চলাচলের সময় এখনও নির্ধারণ করা হয়নি।
সোমবারে (১ জানুয়ারি) চালু হচ্ছে না ট্রেন, এ বিষয়ে খুলনা থেকে মংলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো: আরিফুজ্জামান বলেন, রেললাইনের সামান্য কিছু কাজ এখনও বাকি রয়েছে। এ কাজ সম্পুর্ণ হওয়ার পরেই ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
খুলনায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা
খুলনায় প্রকাশ্যে গুলি করে যুবদল নেতাকে হত্যা
এনসিপি নেতাকে গুলির ঘটনায় আলোচিত সেই নারী আটক
খুলনায় এনসিপি নেতাকে গুলি, চুয়াডাঙ্গা সীমান্তে নজরদারি বৃদ্ধি
খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদার গুলিবিদ্ধ
খুলনায় আদালত থেকে বের হওয়ার সময় গুলিতে দু’জন নিহত
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন