অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার ধুনট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাঁশপাতা গ্রামের রাজু আহম্মেদ বুধবার (১০ ডিসেম্বর) রাতে থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৬০–৭০ জনকে আসামি করা হয়েছে

Sponsored Link

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় গত ৩০ নভেম্বর রাত দুইটার দিকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে মশাল মিছিল বের করেন। অভিযোগকারীর দাবি, মিছিলকারীরা ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশপাশের মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর রাজু আহম্মেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনিসহ মোট ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এবং অপরিচিত আরও প্রায় ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে করা হয়েছে।

Sponsored Link

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Sponsored Link
ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link