বগুড়ার ধুনটে নাশকতার মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সাকিব খাঁন বিজয়কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত সাকিব খাঁন বিজয় ওই গ্রামের মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে। তিনি ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর মধ্যরাতে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভূবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী মশাল মিছিল বের করেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

ঘটনার সময় ককটেলের বিকট শব্দে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বাইরে এসে পরিস্থিতি প্রতিরোধের চেষ্টা করেন। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান এবং প্রাণনাশের চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
পরে ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০/৭০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

