বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় পরিবারের ওপর অভিমান করে মো: সাহেদুজ্জামান সিয়াম (১৬) নামের এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার পিরব ইউনিয়নের চাঁপাচিল গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সিয়াম ওই গ্রামের মো: আব্দুল মতিনের ছেলে ও স্থানীয় কিফাতুল্লাহ তুরাফ আলী কিন্ডারগার্টেন স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। সিয়ামের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন হলো সিয়াম ধূমপানে আসক্ত হয়েছে। তার পরিবারের সদস্যরা এ বিষয়টি জানতে পেরে ধূমপান করতে নিষেধ করে সিয়ামকে। এতে অভিমানে সিয়াম সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে নিজ ঘরের সিলিন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরদিন সকালে ঘুম থেকে উঠতে অতিরিক্ত দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে একপর্যায়ে তার ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে সিয়ামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিয়ামের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বগুড়ার শিবগঞ্জে ধূমপান করতে নিষেধ করায় এক শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে সিয়াম। নিহতের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।শনিবার (২...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২ মে) দিবাগত রাত ৩টার ফ্লাইটে রাজধানীর...

বৃষ্টির মধ্যেই শাহজালাল মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সিলেটে টানা বৃষ্টির মধ্যেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে)...

প্রধানমন্ত্রীর কাজ দেখে জামায়াত হতাশ: ডিএসসিসি প্রশাসক

বর্তমান সরকারের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী হতাশায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি...

৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এক সপ্তাহের সফরে জাপান যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (২...

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান সফরে ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

অন্বেষণ ডেস্ক : উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১২ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আগামী ৪...

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত...

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এটি প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন ২০২৬ সংসদে পাসের মধ্য...