নওগাঁয় মাদ্রাসা ছাত্র বাস চাপায় নিহত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁয় বাস চাপায় সিফাত হোসেন (১৪) নামের ৭ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁর মহাদেবপুরের নওহাটা মোড়ের পশ্চিম পার্শ্বে খামার বাড়ি এলাকায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসের ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফয়সাল হোসেন (১৬) নামের ৮ম শ্রেণির অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

নিহত সিফাত হোসেন মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বুজরুক বড়াইল গ্রামের ইউনুস আলীর ছেলে এবং আহত ফয়সাল হোসেন পার্শ্ববর্তী নিয়ামতপুর থানার মুড়িহাড়ি গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তারা রানীপুকুর ক্বেরাতুল কুরআন ক্বওমী মাদ্রাসার ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ ম) বিকেলে আহত ফয়সাল হোসেন মাদ্রাসার ধান আদায়ের জন্য পেডেল চালিত একটি ভ্যানগাড়ি নিয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় ওই ভ্যানে ধানের বস্তা ধরে বসেছিল সিফাত হোসেন। হঠাৎ করে নওগাঁ থেকে রাজশাহীর একটি দ্রুতগামী বাস তাদের ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। তাদের আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে সিফাত হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং আহত ফয়সাল হোসেনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রধান শিক্ষক রিয়াজুল হক কাশেমী বলেন, গতকাল দুপুরে লেখাপড়া করার পরে আমি সবাইকে ঘুমাতে বলি। এরমধ্যে বিকালে লোক মুখে শুনতে পাই এই ঘটনা। পরবর্তীতে জানতে পারি আমার মাদ্রাসার অপর শিক্ষক সাইফুল তাদের ধান নিতে পাঠায়। এখন আমি নওগাঁ সদর হাসপাতালে আছি। এখানে আমার শিক্ষার্থী ফয়সাল হোসেন ভর্তি আছে। সে এখন অনেকটা আশংকা মুক্ত।

নওগাঁয় মাদ্রাসা ছাত্র বাস চাপায় নিহতের বিষয়টি নিশ্চিত করে নওহাটা ফাঁড়ির (এসআই) জিয়াউল হক জিয়া বলেন, নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

কারিনা বাংলাদেশ তোমাকে মনে রাখবে: ফারুকী

লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার । উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।শনিবার রাজধানীর ওয়ারী...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে প্রায় ২৫ কোটি টাকা মূল্যের এই...

নোয়াখালীতে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

অন্বেষণ ডেস্ক : নোয়াখালীতে সরকারি চাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে জেলার...

সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

চাঁদপুর সফরে যাওয়ার পথে রাজধানীতে সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের...

বগুড়ায় মার্কেট ভেঙে সরকারি বিদ্যালয়ের প্রায় ২৫ কোটি টাকার জমি উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪১ শতক জমি উদ্ধার করেছে প্রশাসন। দীর্ঘ প্রায় চার দশক ধরে...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার...

আম বিক্রি থামাতে জামায়াত-শিবিরের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের

অন্বেষণ ডেস্ক : আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক...

বগুড়ায় ধানক্ষেতে মিলল রাজমিস্ত্রির গলাকাটা লাশ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে শাহ আলম (৩৫) নামে...