কুষ্টিয়া সদরে মানবপাচার চক্রের দুই সদস্য আটক

বিশেষ সংবাদ

কুষ্টিয়া সদরে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ মে) কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন ও ৪শ’ অবৈধ মোবাইল সিম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা গ্রামের আয়ুব আলীর ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও মসারত মন্ডলের ছেলে কুবাদ আলী (৪২)। বুধবার (২৯ মে) পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মেহেদী হাসান।

জেলা পুলিশ সুপার (এসপি) মো: মেহেদী হাসান জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া এলাকার বাসিন্দা মো: আল-আমিন শেখ (২৮) জীবিকার তাগিদে লিবিয়ায় গমন করে। এর দুই বছর পর ওই মানবপাচার চক্রের কবলে পড়েন তিনি। ওই চক্রের ৪/৫ জন সদস্য আল-আমিনকে লিবিয়ার একটি বাড়িতে আটকে রাখে।

পরে এক ব্যক্তি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে মোবাইল ফোনে দশ লাখ টাকা দাবি করে। এরপর ওই ব্যক্তি আল আমিনকে মারধর করার ভিডিও ও ছবি তার পরিবারের সদস্যদের কাছে প্রেরণ করে। আল আমিনকে বাঁচাতে তার পরিবারের লোকজন ওই ব্যক্তির দেওয়া বিকাশ নাম্বারে ৩ বারে মোট ১০ লাখ টাকা প্রদান করেন। পরবর্তিতে আবারও টাকা দাবি করে ওই চক্রটি।

ঘটনা উল্লেখ করে গত (৬ মে) আল আমিনের ছোট ভাই আরিফুরজ্জামান বাদি হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে নাড়াইল গোয়েন্দা পুলিশ মানবপাচার চক্রের সদস্যদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার দহোকুলা এলাকা থেকে থেকে ৮টি মোবাইল ফোন ও ৪শ’ অবৈধ মোবাইল সিমসহ তরিকুল ও কুবাদকে আটক করে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

জনপ্রিয়

অপরাধ

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

হাম রোগের সংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল...

শেরপুরে জ্বালানি সংকটে স্থবির সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কাজ

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জ্বালানি না পেয়ে মাঠ পর্যায়ের উন্নয়ন ও...

চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে চুবিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার...

রোববার থেকে প্রথম ধাপে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা

হাম রোগের সংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। স্বাস্থ্য ও পরিবার...

শেরপুরে জ্বালানি সংকটে স্থবির সরকারি দপ্তরের মাঠ পর্যায়ের কাজ

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেলের জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) সংকটের কারণে চরম বিপাকে পড়েছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জ্বালানি...

চুরির অপবাদে দুই শিশুকে পানিতে চুবিয়ে নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেফতার ১

ময়মনসিংহের ত্রিশালে মোবাইল চুরির অভিযোগ তুলে দুই শিশুকে পানিতে চুবিয়ে অমানবিক নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।...

নওগাঁয় ১৪ ঘণ্টার অভিযানে ৪ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধি : : নওগাঁর পোরশায় সড়কে ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের মূল হোতাসহ চার...

সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই পরিচ্ছন্ন হলো শেরপুর কলেজ মসজিদ প্রাঙ্গণ

বগুড়ার শেরপুর সরকারি কলেজ মসজিদের পাশে জমে থাকা দীর্ঘদিনের...

বগুড়ায় ফসলি জমির মাটি কাটার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক এস এম বাকী...