ডোনাল্ড ট্রাম্পের কান ছিঁড়ে বেরিয়ে গেছে হামলাকারীর ছোড়া গুলি!

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে বক্তব্যের সময় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক এই প্রেসিডেন্ট কানে গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলি তার কান ছিঁড়ে বের হয়ে গেছে।

২০০ ফুট দূর থেকে হামলাকারী ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এদিকে হামলার পর-পরই ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। পরে হাসপাতালে নেওয়া হয়। অবশ্য আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট পদপ্রার্থী সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মাত্র ২০০ ফুট দূর থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। হামলাকারী একটি এআর-স্টাইলের রাইফেল দিয়ে ২০০ থেকে ৩০০ ফুট দূরত্ব থেকে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে একাধিক আইন প্রয়োগকারী কর্মকর্তা বিবিসিকে জানায়।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) পেনসেলভেনিয়ায় জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বাইডেন প্রশাসনের সমালোচনা করছিলেন, এর কিছুক্ষণের মধ্যে পর-পর গুলির শব্দ শোনা যয়া।

তাৎক্ষণিক সাবেক এই প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়ালে রাখেন। এ সময় তার পাশেই ছিলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। ট্রাম্পকে যখন ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে, সেই সময় তার কানের পাশে ও গালে রক্ত দেখা যায়। স্টেজ থেকে নামার সময় নিজের হাত উঁচিয়ে, মুঠো করে হার না মানার ইঙ্গিত দেখান ট্রাম্প।

এই ঘটনার পর ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ট্রাম্পকে পরীক্ষা করা হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে একাধিক মার্কিন বার্তাসংস্থার পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন হামলাকারীকে আটক করে হত্যা করা হয়েছে। ট্রাম্পকে লক্ষ্য করে পর-পর গুলি চালানোর পরই পাল্টা জবাব দেয় পুলিশ। শুটার এবং তার পাশে দাঁড়িয়ে থাকা ১ জনের মৃত্যু হয়েছে।

হামলার এই ঘটনাটির ভিডিও ফুটেজে দেখা যায়, বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প মাটিতে লুটিয়ে পড়ছেন এবং গুলির শব্দ শুনে নিরাপত্তা কর্মকর্তারা তাকে তাৎক্ষণিক ঘিরে ফেলছেন। তখন ট্রাম্পের মুখ ও কান রক্তাক্ত। সেই অবস্থায় তাকে সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের উত্তর প্রদেশের এক তরুণী। অভিযোগ, গভীর...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। শুক্রবার (১৫ মে) দিনব্যাপী উপজেলা পরিষদ...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে মুচলেকা...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর সাহিত্য চক্র -এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে রাজশাহীর বাগমারায় এক কনটেন্ট ক্রিয়েটরকে...

সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে দুই দেশের...

লাশের ওপর দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব পারে না: আসিফ নজরুল

লালমনিরহাটের আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক...

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা...