শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক এমপি ইয়াবা সম্রাট বদি কারাগারে

বিশেষ সংবাদ

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো: আবদুর রহমান বদিকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে র‌্যাবের একটি টিম তাকে কক্সবাজারের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিচারক হামিমুন তানজিন বদিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আইনজীবী মোহাম্মদ শাহীন জানান, টেকনাফ থানার একটি হত্যা চেষ্টা মামলায় চার্চ ওয়ারেন্টমুলে র‌্যাবের সদস্যরা আবদুর রহমান বদিকে আদালতে উপস্থাপন করেন। ওই আদালতের উপস্থিত পুলিশ কর্মকর্তা ও মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা রিমান্ডের একটি আবেদন পাঠানো হচ্ছে বলে আদালতকে অবহিত করেন। কিন্তু রিমান্ডের আবেদনটি আদালতে না পৌঁছানোর কারণে বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ডের আবেদন পাওয়ার পর মামলার শুনানি করা হবে বলেও জানান তিনি।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, সোমবার (১৯ আগস্ট) কক্সবাজারের বিএনপির অর্থ সম্পাদক মোহা. আবদুল্লাহ, তার ভাই টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান (ইউপি) জিয়াউর রহমান জিহাদ, অপর ভাই আবদুর রহমান বাদী হয়ে পৃথকভাবে ৩ টি মামলা দায়ের করা করেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর রাতে তাদের পারিবারিক মালিকাধীন টেকনাফের হোটেল নাফ কুইন, আলী উল্লাহ আলো শপিং কমপ্লেক্স ও আব্দুল্লাহ ব্রার্দাস ফিলিং এবং গ্যাস স্টেশনে হামলা লুটপাট ও ভাঙচুর হত্যার চেষ্টার ঘটনায় তিন ভাই এই মামলা দায়ের করে। সেখানে সাবেক এমপি আবদুর রহমান বদি, সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, তার ছেলে সাবেক (ইউপি) চেয়ারম্যান শাহজাহান সহ ১৫০ জনকে আসামি করা হয়েছে

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরী থেকে আটক করে র‌্যাবের একটি দল। কক্সবাজারের বহুল আলোচিত এই সাবেক এমপি মাদক, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে র‌্যাব জানায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...