নওগাঁর বদলগাছী

একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষকের পদত্যাগ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁর বদলগাছীতে একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর তোপের মুখে পড়ে নুর মোহাম্মদ নামে (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) এক সহকারী শিক্ষক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যার দিকে প্রধান শিক্ষকের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে সেনাবাহিনীর পাহারায় বাড়ি যান তিনি। পদত্যাগ করা শিক্ষক নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা বিজলি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

জানা যায়, কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ বিগত কয়েক বছর ধরে স্কুলের একাধিক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি প্রাইভেট পড়ানোর সময় স্কুলের মেইন গেটে তালা মেরে ছাত্রীকে নিয়ে দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ অবস্থায় থাকেন।

বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের নজরে পড়লে তা প্রকাশ পায়। ঘটনাটি প্রকাশ হওয়ার পর পরই মঙ্গলবার শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী ওই শিক্ষকের পদত্যাগের দাবি নিয়ে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট যান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করার জন্য কিছু শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা পান।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসীসহ কোলা হাটের সাধারণ মানুষ স্কুল ঘেরাও করে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাদের চাপের মুখে শিক্ষক নুর মোহাম্মদ পদত্যাগ করেন। পদত্যাগের পরেও এলাকাবাসী স্কুল ঘেরাও করে রাখে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: লিখন তার ছাত্র সমাজকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে ব্যার্থ হয়ে বদলগাছী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। তাদের সহযোগীতায় এলাকাবাসীকে ছত্রভঙ্গ করে শিক্ষক নুর মোহাম্মদকে বাড়ী পৌঁছে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বদলগাছী উপজেলার সমন্বয় মো: লিখন জানান, ওই শিক্ষকের সাথে একাধিক ছাত্রীর অনৈতিক সম্পর্ক এমন অভিযোগে এলাকাবাসী স্কুল ঘেরাও করে রাখে। আমি আমার ছাত্র সমাজকে সাথে নিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে ব্যার্থ হয়ে সেনাবাহিনীর সহযোগীতা নেই।

এ বিষয়ে জানতে শিক্ষক নুর মোহাম্মদ নামে ওই শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটা বন্ধ পাওয়া যায়। এ জন্য তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে তিনি ইস্তফাপত্রে লিখেছেন, সবিনয় নিবেদন এই যে আমি মো: নুর মোহাম্মদ, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) পদে অত্র বিদ্যালয়ে কর্মরত আছি। আমার পারিবারিক ও শারীরিক সমস্যা জনিত কারণে অদ্য ২০/০৮/২৪ তারিখে আমার পদ হইতে আমি সেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করলাম।

কোলা বিজলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) পার্থ কুমার মন্ডল অভিযুক্ত শিক্ষক নুর মোহাম্মদ মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ চাকরি থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর নগরীর আরও দুটি এলাকায় দুই শিশুকে...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের...

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় পাল্টা অস্ত্র প্রদর্শনের অভিযোগ এনেছেন ছাত্রদলের...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর...

মৌলভীবাজারে বজ্রপাতে কৃষকসহ দুজনের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে এক...