শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়নি, দাবি ভারতের

বিশেষ সংবাদ

বাঁধের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে বন্যা হয়নি বলে জানিয়েছে ভারত। বাংলাদেশের কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় লক্ষ লক্ষ মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার জান্য বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়নি। আমরা বাংলাদেশের মানুষকে ব্যাপক উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরার গোমতী নদীর ডাম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্ত অবস্থিত জেলাগুলোতে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বাস্তবে এটি সঠিক নয়।

সেখানে আরও বলা হয়, আমরা উল্লেখ করতে চাই ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় বেশ কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের ওই বৃহৎ ক্যাচমেন্টের পানির জন্য হয়েছে।

ত্রিপুরার গোমতী নদীর ডাম্বুর বাঁধটি সীমান্ত থেকে অনেক দূরে। বাংলাদেশের ১২০ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত এটি। বাঁধটি স্বল্প উচ্চতাবিশিষ্ট (প্রায় ৩০ মিটার), যা বিদ্যুৎ উৎপন্ন করে ১টি গ্রিডে পাঠায় এবং সেখান থেকে বাংলাদেশও ত্রিপুরা থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎশক্তি গ্রহণ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২১ আগস্ট) বিকাল ৩টা পর্যন্ত বাংলাদেশে পাঠানো তথ্যে ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ করা গেছে। এদিন সন্ধ্যা ৬টার দিকে বন্যার কারণে বিদ্যুৎবিভ্রাট ঘটার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবুও আমরা জরুরি ভিত্তিতে বন্যার বিষয়ে তথ্য পাঠানোর জন্য তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ সচল রাখার চেষ্টা করছি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা। যা উভয় পক্ষের জনগণের জন্য ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করে এবং এ সমস্যার সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা খুবই প্রয়োজন।

যেহেতু ২টি দেশের ৫৪টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী আছে, সে জন্য নদীর পানি-বিষয়ক সহযোগিতা আমাদের দ্বিপক্ষীয় সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপক্ষীয় পরামর্শ ও প্রযুক্তিগত বিষয় আলোচনার মাধ্যমে পানিসম্পদ ও নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগগুলোর সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের বাড়ি আসার সুবিধার্থে ফ্রি লঞ্চ টিকিটের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ। প্রয়োজনে আগামীকাল বা পরশুও...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে...