শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান

বিশেষ সংবাদ

অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে উল্লেখ করে এ ব্যাপারে উপদেষ্টাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে একটি ভার্চুয়ালি বার্তায় এসব কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকার বাংলাদেশে মাফিয়া শাসন চালু করেছিলো। দেশে-বিদেশে পলাতক স্বৈরাচার ভোট চুরি সরকার নামে পরিচিত হয়ে উঠেছিল। ওই সময়ে ছিল, গভর্নমেন্ট অব দ্য মাফিয়া, বাই দ্য মাফিয়া, ফর দ্য মাফিয়া।

তিনি আরো বলেন, প্রিয় দেশবাসী স্বৈরাচার সরাকারের এই মাফিয়াচক্র দেশকে সম্পূর্ণ রূপে ভঙ্গুর করে দিয়েছিল। দেশকে আমদানিনির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়াচক্র গুলো বাংলাদেশের ব্যাংকগুলোকেও দেউলিয়া করে দিয়েছে।

মাফিয়া সরকার গত ১৫ বছরে দেশ থেকে ১৭ লাখ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার করেছে। পলাতক মাফিয়া শুধু দেশের অর্থনীতিকেই ধ্বংস করেনি, তারা দেশের বিচার ও স্বাস্থ্য ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। একটা দেশ কতটুকু সভ্য, তা সেই দেশটির আইন-শৃঙ্খখলা বাহিনীর সদস্যদের আচরণেই ফুটে ওঠে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের প্রধান দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের মাফিয়া চক্রটি প্রশাসনে এখনও সক্রিয়’ রয়েছে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সুতারাং, অন্তবর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।

দেশের জনগণ ও উপদেষ্টাদের এই সরকারের পাশে থেকে সহযোগিতা করতে হবে। দ্রুত অন্তর্বর্তী সরকারকে বেশকিছু সংস্কারের উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করে তারেক রহমান বলেন, ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান ছিল ব্যতিক্রম। বাংলাদেশে প্রায় আড়াই কোটিরও বেশি ভোটার বেড়েছে। তবে তারা কেউ দেশে এতোদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আগামী নির্বাচনে অবশ্যই তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...