বগুড়ার শেরপুরে

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের কারণে হুমকি, মহাসড়কে ছাত্রীরা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের শিক্ষকের বিরুদ্ধে উত্ত্যক্ত করার অভিযোগ করেছে ছাত্রীরা। কিন্তু এর জন্য অভিযোগকারীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং অভিযুক্তদের অপসারণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুই দিকেই তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আলোচনায় বসে ছাত্রীরা।

- Advertisement -

বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষার্থীদের পক্ষ থেকে নুসরাত জাহান রিসতা, মরিয়ম আক্তার নিপা, মোছা নূরে আফরিন জেসি, সুমাইয়া ফারহানা এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী।

অভিযোগস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজের কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, অসৌজন্যমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। এই ঘটনায় ২২ সেপ্টেম্বর কলেজের পরিচালনা পর্ষদের সভাপতির কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পায়নি ছাত্রীরা। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে গত রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

- Advertisement -

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্তের জন্য তিন সদস্যরে একটি কমিটি করা হয়। কিন্তু গত মঙ্গলবার রাতে বিএনপি দলীয় পরিচয়ে কয়েকজন ব্যক্তি অভিযোগকারীদের বড়িতে গিয়ে হুমকী প্রদান করেন। এর প্রতিবাদে এবং কলেজের অভিযুক্ত শিক্ষক মাহবুবুল হক ও ভাপ্রাপ্ত অধ্যক্ষ হবিবুর রহমানের অপসারণ ও বিচারের দাবিতে আজ ছাত্রীরা কলেজের সামনে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এর আগে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম।

প্রশাসনের সাথে আলোচনায় ছাত্রীরা বলেন, কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক কর্তৃক ছাত্রীদের যৌনহয়রানী করে আসছে। কিন্তু ভয়ে ও লজ্জায় কেউ মুখ খোলেনি। দেশের স্বৈরশাসনের অবসান হলেও কিছু কিছু শিক্ষকের আচরণের পরিবর্তান হয়নি। এর মধ্যেই কৃষি বিভাগের প্রদর্শক মাহবুবুল হক একাধিক ছাত্রীকে যৌনহয়রানী করেছন। আমরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেছি। এরপর থেকেই আমাদের বাসায় গিয়ে বিএনপি দলীয় পরিচয় দিয়ে হুমকী দেওয়া হচ্ছে। এতে প্রমাণিত হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিযুক্ত শিককে বাঁচানোর চেষ্টা করছেন। তাই আমরা দুই জনেরই বিচার ও অপসারণ চাই।

- Advertisement -

শেরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ছাত্রীদের আশ্বস্ত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বাড়িতে গিয়ে হুমকী প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনার সময় মোবাইল ফোনে যুক্ত হন ওই কলেজের গভর্ণিং বডির সভাপতি এ কে এম মাহবুবুর রহমান হারেজ। তিনি বলেন, এবিষয়ে আজ সকালেই কলেজের এক সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম বলেন, ইতিমধ্যে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। ছাত্রীদের সাথে বক্তব্য শুনে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে নির্দেশ প্রদান করা হয়েছে। 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...