নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

বিশেষ সংবাদ

নোয়াখালীর সোনাইমুড়ী বাজারে ৫ লিটার সয়াবিন তেলের সরকারের নির্ধারিত দাম ৮৫২ টাকায় বিক্রি না করে ১ হাজার টাকায় বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা না থাকা ও প্রদর্শন না করায় আরও ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্তি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয় শাখার সহকারী প‌রিচালক (অতি‌রিক্ত দা‌য়িত্ব) মো: আছাদুল ইসলা‌ম।

জানা গেছে, প‌বিত্র রমজা‌ন মাসে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নোয়াখালী জেলা কার্যালয় এই তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করে।

অভিযানে পণ্যে গা‌য়ের মূল্যের থেকেও অতিরিক্ত দামে সয়াবিন তেল বি‌ক্রি করায় মেসার্স হাজী এন্তাজুল হক অ্যান্ড সন্স নামের এক প্রতিষ্ঠানকে নগদ ১০ হাজার টাকা, ক্রেতাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় মেসার্স মালেক স্টোরকে ৩ হাজার টাকা, মূল্য তা‌লিকায় প্রদ‌র্শিত মূ্ল্যের থেকে অতি‌রিক্ত দামে মুরগি বিক্রয় করায় মেসার্স আধু‌নিক পোল্ট্রি ফার্মকে ৫ হাজার টাকা, দৃশ্যমান স্থানে মূল্য তা‌লিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় মেসার্স খোকন নামের একটি মুরগির দোকানকে ৩ হাজার টাকা এবং মেসার্স জ‌লিল নামের আরও একটি মুরগির দোকানকে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে। আজ মোট ৫টি প্রতিষ্ঠানকে মোটি ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অভিযানে জেলা বি‌শেষ টাস্কফোর্স টি‌মের সদস্যরাসহ জেলা ব্যাটা‌লিয়ন আনসারের সদস্যারা উপ‌স্থিত থেকে সা‌র্বিক সহযোগিতা করেন ।

ভোক্তা অধিদপ্তরে নোয়াখালী জেলারর সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌ম বলেন, বাজার তদার‌কি অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সয়া‌বিন তেল, ছোলা, চি‌নি, শসা, লেবু ও মুরগির বাজারের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। পাইকারী ও খুচরা দামের পার্থক্য আছে কিনা যাচাই করা হয়। রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থি‌তিশীল রাখতে জনস্বা‌র্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠানোর নির্দেশ...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৭ এপ্রিল) সকালে যশোরে উলশী খাল...

নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের নির্দেশ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ...

ঢাবি শিক্ষার্থী মিমোর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ কারাগারে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে একই বিভাগের সহযোগী...

নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের নারীদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের পাশাপাশি এলপিজি কার্ড চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং...