স্বামীকে নৃশংসভাবে হত্যা, প্রেমিককে নিয়ে একসঙ্গে জেলে থাকতে চায় মুসকান

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ভারতের মিরাটে স্বামীকে (সৌরভ রাজপুত) নির্মমভাবে হত্যার পর প্রেমিক সাহিল শুক্লার সঙ্গে একসঙ্গে কারাগারে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন মুসকান রাস্তোগি। তবে জেল কর্তৃপক্ষ তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছে

জেল সূত্রে জানা গেছে, সাহিল শুক্লাকে অস্থির দেখাচ্ছে। তিনি ঘুমের অভাবে ক্লান্ত এবং মেজাজ খিটখিটে হয়ে উঠেছেন। ধারণা করা হচ্ছে, তিনি মাদকাসক্ত।

অন্যদিকে, মুসকান ও সাহিল কারাগারের অন্যান্য বন্দিদের সঙ্গে কথা বলছেন না। প্রথম দিন মুসকান কিছুই খাননি, তবে এরপর থেকে নিয়মিত খাবার খাচ্ছেন। তারা দু’জন বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

মিরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য। গত ৪ মার্চ মুসকান তার স্বামী সৌরভকে প্রথমে মাদক প্রয়োগ করেন। এরপর নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন। পরে সৌরভের মরদেহ ১৫ টুকরো করে প্লাস্টিকের ড্রামে ভরে সিমেন্ট দিয়ে মুখ বন্ধ করে দেন। হত্যার পর তারা হিমাচল প্রদেশ ত্যাগ করেন।

ঘটনাটিকে ধামাচাপা দিতে, তারা সৌরভের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যেন মনে হয় তিনি জীবিত আছেন। পরে মুসকান তার পরিবারের কাছে স্বীকার করেন যে, সাহিল ও তিনি (মুসকান) মিলে সৌরভকে হত্যা করেছেন। অথচ এক সময় সৌরভ ও মুসকান প্রেমের সম্পর্কের মাধ্যমে ঘর বেঁধেছিলেন।

২০১৬ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভ ও মুসকান। তাদের ছয় বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই সৌরভের পরিবারের সঙ্গে মুসকানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এ কারণে সৌরভ স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ওঠেন।

২০১৯ সালে সৌরভ জানতে পারেন, তার ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে মুসকানের পরকীয়া সম্পর্ক রয়েছে। তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেও মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তা থেকে সরে আসেন। সৌরভ ভারতীয় নৌবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর তিনি লন্ডনে কর্মরত ছিলেন। তবে গত মাসে মেয়ের জন্মদিন উপলক্ষে দেশে ফিরেছিলেন এবং তখনই নির্মম হত্যাকাণ্ডের শিকার হন।

এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ভারতজুড়ে আলোড়ন তুলেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের মাধ্যমে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর থেকেই সরবরাহ বেশি...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের ডিজে হাইস্কুল মাঠে অস্থায়ী ঈদগাহ ময়দানে...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দিনভর ব্যস্ত সময় পার করছেন দুই...

চামড়ার বাজারে অস্থিরতা: সিন্ডিকেটের কারসাজিতে ক্ষুব্ধ বিক্রেতারা

রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা দেখা দেওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৮...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায়...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড...

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে...