ঢাকায় ঈদের জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

ঢাকায় ঈদুল ফিতরের জামাত নির্বিঘ্ন করতে ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ তৈরি করা হবে বলেও জানান তিনি।

রবিবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপি কমিশনার এসব তথ্য জানান। তিনি বলেন, “নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন যাতে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে, সে বিষয়ে পুলিশ সদা সতর্ক থাকবে।”

ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাতের মধ্যে প্রথমটি সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় ঈদগাহের জামাত সকাল ৯টায় স্থানান্তরিত হতে পারে।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মোট ১১১টি ঈদগাহে এবং ১,৫৭৭টি মসজিদে ১,৭৩৯টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে

তিনি আরও বলেন, সিসিটিভি নজরদারিতে পুরো জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকা ১০০টিরও বেশি সিসিটিভির আওতায় আনা হয়েছে, যা কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে।

শেখ সাজ্জাদ আলী জানান, মৎস্যভবন, প্রেস ক্লাব ও শিক্ষাভবন এলাকায় বহির্বেষ্টনি দিয়ে তল্লাশি চালানো হবে। সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সিটিটিসি ডগ স্কোয়াড ও ডিবি পুলিশ তৎপর থাকবে। গোয়েন্দা সংস্থা ও সিটিটিসি সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন।

নিরাপত্তার স্বার্থে ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ না আনার অনুরোধ করা হয়েছে। তল্লাশিকাজে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
ঈদের নামাজ শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে মসজিদ ও ঈদগাহ প্রাঙ্গণ ত্যাগ* করতে অনুরোধ করা হয়েছে।

সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানানো বা ৯৯৯-এ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনে এই নিরাপত্তা ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডিএমপি কমিশনার।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে শেরপুর...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, “ড....

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু...

ড. ইউনূসের দেশত্যাগে নির্দেশনা দেওয়ার কী আছে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক উপদেষ্টাসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে...

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

চলতি বছরের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে সরকার...

নিখুঁত দল কখনো বিশ্বকাপ জেতে না, ব্রাজিলকে নিয়ে আনচেলত্তি

আগামী বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই দল ঘোষণার পরই নিজের ভাবনা ও...

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজের সঙ্গে...

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা স্বাধীন

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন...