সন্তানকে নিয়ে ‘ভিউ’ বাণিজ্য: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

বিশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে সন্তানকে ব্যবহার করে তার সঙ্গে নিষ্ঠুর আচরণের অভিযোগে আলোচিত বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু আইনে মামলা হয়েছে

বুধবার (৯ এপ্রিল) রাতে আশুলিয়া থানায় এ মামলা দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আশুলিয়ার বাসিন্দা শারমীন শিলা মূলত ‘ক্রিম আপা’ নামেই পরিচিত। তিনি নিজের তৈরি প্রসাধনী পণ্যের প্রচারের জন্য নিয়মিত ফেসবুক ও অন্যান্য সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করেন। এসব ভিডিওতে প্রায়ই তার দেড় বছর বয়সী মেয়েকে দেখা যায়, যার মুখে ভয় ও অস্বস্তির স্পষ্ট ছাপ।

গত ৩০ মার্চ তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ওই ভিডিওতে দেখা যায়, তিনি তার মেয়েকে জোর করে এক হাতে মুখ খোলা রেখে অন্য হাতে কেক জাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করছেন।

মামলার এজাহারে আরও বলা হয়, শিলা তার শিশু সন্তানদের ক্যামেরার সামনে এনে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করেন। কখনও কানের ভারী দুল পরানো, কখনও মুখে কুলকুচি করানো, আবার কখনও অপমানজনক ভাষা প্রয়োগ ও থাপ্পড় মারার দৃশ্য উঠে আসে ভিডিওতে। এসব কর্মকাণ্ড ‘মাতৃত্বসুলভ ভালোবাসা’র ছদ্মবেশে ভিডিও কনটেন্টে রূপ দিয়ে অনলাইনে ছড়িয়ে দেন তিনি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, “শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

শারমীন শিলা মূলত অনলাইনে নিজের বিউটি পণ্য বিক্রির পাশাপাশি নানা ধরনের ভিডিও কনটেন্ট তৈরি করে থাকেন। মাঝে মাঝে তার ১২ বছর বয়সী ছেলেকেও এসব ভিডিওতে যুক্ত করা হয়। ভিডিওতে দেখা যায়, শিশুরা ভয় পেয়ে কান্নাকাটি করলেও শিলা তা উপেক্ষা করে দৃশ্যগুলো প্রচার করেন। অনেকেই এই আচরণকে শিশুদের প্রতি নির্দয়তা ও অবমাননার সামিল বলে মনে করছেন।

সন্তানদের কনটেন্ট তৈরির জন্য ব্যবহার করা এবং তাদের ওপর শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ করা শুধু বেআইনি নয়, এটি শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিকের উচিত এ ধরনের কাজের বিরুদ্ধে অবস্থান নেওয়া।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে পৌর শহরের টাউন কলোনি ও সীমাবাড়ী...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।এ ঘটনায় নিহতের...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের এক যুবককে দেড় ঘণ্টা আটকে রাখার...

শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে...

শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ...

শেরপুরে নারী পুলিশ কর্মকর্তাকে ‘ম্যাডাম’ ডাকায় যুবককে আটকে রাখার অভিযোগ

বগুড়ার শেরপুর থানায় ডিউটি অফিসার হিসেবে কর্মরত এক নারী উপ-পরিদর্শককে (এসআই) ম্যাডাম সম্বোধন করায় নূর মোহাম্মদ মামুন নামের...

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ, উৎপাদন পুরোপুরি স্থগিত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চালু থাকা শেষ ইউনিটটিও বন্ধ...

বগুড়ায় চক্ষু হাসপাতালের সামনে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাহাজাহানপুর উপজেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে রকি...

বাস ভাড়া বাড়ালো সরকার

দেশে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী,...