কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

কক্সবাজারের রামু উপজেলায় অপহরণের শিকার এক ইউপি সদস্য অবশেষে মুক্তি পেয়েছেন। তবে তাকে কীভাবে ফিরে পাওয়া গেল, এ নিয়ে তৈরি হয়েছে দ্বিমত। পরিবারের দাবি, মুক্তিপণ দিয়ে তাকে ছাড়িয়ে আনা হয়েছে। আর পুলিশ জানান, অভিযান চালিয়েই তাকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (২২ এপ্রিল)। ভোরে ঈদগাঁও থেকে নিজ বাড়ি ঈদগড়ে যাওয়ার পথে ‘আতঙ্কের সড়ক’ হিসেবে পরিচিত ঈদগাঁও–ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় অপহরণের শিকার হন জোয়ারিয়ানালা ইউনিয়নের ইউপি সদস্য রুস্তম আলী। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ি বনের ভেতরে নিয়ে যায়।

- Advertisement -

পরিবার জানায়, অপহরণের পরপরই ফোন করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে দিনভর দরকষাকষির পর সেই দাবি কমিয়ে ৮ লাখ টাকায় আনা হয়।

রুস্তম আলীর চাচা করিম মৌলভী বলেন, রাতে নির্ধারিত স্থানে গিয়ে তিনি নিজেই নগদ টাকা দেন। এরপর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। স্থানীয় একাধিক সূত্রও দাবি করেছে, মুক্তিপণ নেওয়ার পরই তাকে মুক্তি দেওয়া হয়।

- Advertisement -

অন্যদিকে পুলিশ পুরো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময়ের অভিযানের পর তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মুক্তিপণের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

ঈদগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, পাহাড়ি এলাকায় টানা অভিযানের ধারাবাহিকতায় তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

- Advertisement -

পুলিশের একটি সূত্র জানিয়েছে, রুস্তম আলী এলাকায় আগে থেকেই বিতর্কিত হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলাও রয়েছে। অপহরণের পেছনে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...