ইসরায়েলি তীব্র বিমান ও স্থল হামলায় কাঁপছে গাজা, বেড়েই চলেছে মানবিক বিপর্যয়

বিশেষ সংবাদ

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ আকারে তীব্র হয়েছে ইসরায়েলি সামরিক অভিযান। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় ইসরাইলের আকাশ ও স্থলপথে হামলা বেড়ে যাওয়ায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিনি জনগণ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সোমবার (১৪ এপ্রিল) নতুন করে চালানো বিমান হামলায় গাজা শহরের তুফাহ এলাকায় তিনজন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী বাসিন্দাদের সেই এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেও অনেকেই রয়ে গেছেন—তাদের মতে, এখন গাজার কোথাও নিরাপদ নয়।

উত্তর গাজার আল-আহলি হাসপাতালের একটি অংশ ধ্বংস হয়ে গেছে ইসরাইলি হামলায়। এতে সেখানে জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, হাসপাতালের ওপর হামলা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে

গাজা শহরের আকাশে ইসরাইলি ড্রোনগুলো খুব নিচু দিয়ে ঘোরাফেরা করছে, যা সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়, যদিও আগে এটিকে ‘মানবিক অঞ্চল’ হিসেবে চিহ্নিত করেছিল ইসরাইল। এ হামলায় একজন নিহত হয়েছেন এবং আহতদের নাসের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইসরায়েলি স্থল অভিযান অব্যাহত থাকায় আশঙ্কা করা হচ্ছে, গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। ফিলিস্তিনিরা বলছেন, এই যুদ্ধ থামানোর কোনো সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায় তারা প্রতিনিয়ত জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...