শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

“এমন দমবন্ধ করা বৈশাখ আগে কখনো দেখিনি”: অভিনেত্রী শাওন

বিশেষ সংবাদ

এবারের পহেলা বৈশাখ উদযাপন ছিল অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কাছে একেবারেই ভিন্নরকম দমবন্ধ করা, আবেগহীন ও অবরুদ্ধ। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এ প্রকাশিত তার এক লেখায় উঠে এসেছে এই ব্যক্তিগত ক্ষোভ ও দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ।

গত ৬ ফেব্রুয়ারি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। পরদিনই অবশ্য মুক্তি পান। এরপর থেকে দেশের পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি শাওন। তবে এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে আবার সরব হলেন তিনি।

“এমন দমবন্ধ করা, অবরুদ্ধ পহেলা বৈশাখ দেখিনি। কখনো দেখব বলেও আশা করিনি। ছোটবেলার সঙ্গে জড়িয়ে আছে রমনা বটমূল, ছায়ানটের গান, রঙিন মুখোশ আর লাল-সাদা সাজ। গোটা দেশটাকেই ঝলমলে লাগত। আজ সেই বৈশাখ যেন কোথায় হারিয়ে গেছে।”

বৈশাখের নাম পরিবর্তন ঘিরে চলা আলোচনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

শাওনের ভাষায়,“চারপাশে বৈশাখের নাম পরিবর্তন নিয়ে নানা কথা শুনছি। মনে হচ্ছে, এখন নামের মধ্যেও ধর্ম খুঁজে বের করা হচ্ছে। ‘আনন্দ’ শব্দটার মধ্যেও চাইলে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। ‘মঙ্গল শোভাযাত্রা’ নামটা কারও কারও পছন্দ নয় বলেই হয়তো এ পরিবর্তন।”

তিনি অভিযোগ করে বলে,“এটা একটা বিশেষ শ্রেণিকে খুশি করার চেষ্টা। যারা দীর্ঘদিন ধরে চেয়েছেন বৈশাখ থেকে মঙ্গল শব্দটা সরিয়ে দিতে। রাজনৈতিক পটভূমি পাল্টালে কিছুটা পরিবর্তন হয়ই, কিন্তু এবার যা দেখছি, তা কল্পনারও বাইরে।”

সমস্ত বিতর্ক ও হতাশার মধ্যেও শাওন জানিয়েছেন, পহেলা বৈশাখ তিনি উদ্‌যাপন করেছেন নিজের মতো করেই—পরিবার আর প্রিয়জনদের সঙ্গে।

“যেকোনো উৎসবেই খাওয়া-দাওয়া একটা বড় অংশ। আমি সেভাবে ইলিশ-পান্তার পক্ষপাতী নই। বরং দেশীয় মাছ আর নানা রকম ভর্তা আমার বেশি পছন্দ। আমার জন্য উৎসব মানে নিজের ঘরটাকেও সাজানো, দেশীয় সংস্কৃতির ছোঁয়ায়।”

“মব সংস্কৃতি বন্ধ করুক সরকার” জানিয়ে শাওন লেখেন,“হতাশা আসে, কিন্তু স্বপ্ন দেখা থেমে থাকে না। আমি এখনো এই দেশকে ঘিরে স্বপ্ন দেখি। তবে সবচেয়ে বেশি ভাবায় এই ‘মব সংস্কৃতি’। উত্তেজিত জনতা হঠাৎ করে নিজেরা উত্তেজিত হয় না—পেছনে থাকে ইন্ধন। আমি চাই সরকার দ্রুত এই সংস্কৃতি বন্ধে পদক্ষেপ নিক।”

শাওনের লেখায় উঠে এসেছে একটি শিল্পীসত্তার আকুলতা, যিনি তার সংস্কৃতি ও স্বাধীনতা নিয়েই উদ্বিগ্ন। বৈশাখ যদি শুধু দিন না হয়ে হয় অনুভূতি, তাহলে সেই অনুভূতির ঘেরাটোপে বাঁধা পড়াটা নিঃসন্দেহে ভাবনার বিষয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...