ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে রদবদল, নেতৃত্বে এলেন ‘র’–এর প্রাক্তন প্রধান

বিশেষ সংবাদ

কাশ্মীরের পহেলগামে প্রাণঘাতী বন্দুক হামলার পর পাকিস্তান-ভারত সীমান্তে চরম উত্তেজনার মধ্যে নতুন করে সাজানো হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ড (এনএসএবি)। সাত সদস্যের নতুন বোর্ডের নেতৃত্বে এসেছেন গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক প্রধান অলোক যোশি।

এই পদক্ষেপকে পরিস্থিতি মূল্যায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। জাতীয় নিরাপত্তা কাঠামোতে দীর্ঘমেয়াদি কৌশলগত প্রস্তুতি জোরদারে এই পুনর্গঠন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বোর্ডে অলোক যোশির সঙ্গে যুক্ত হয়েছেন সশস্ত্র বাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা, পূর্বতন ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পিএম সিনহা, দক্ষিণাঞ্চলীয় আর্মি কমান্ডের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল একে সিং এবং সাবেক রিয়ার অ্যাডমিরাল মন্টি খান্না। এছাড়া ভারতীয় পুলিশ সার্ভিসের সাবেক দুই কর্মকর্তা রাজীব রঞ্জন ভার্মা ও মনমোহন সিং এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা বি ভেঙ্কটেশ ভার্মাকেও বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে

গত ২২ এপ্রিল পহেলগামে যে বন্দুক হামলা হয়, তাতে ভারতের ভেতরে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ এপ্রিল ডেকেছিলেন কৌশলগত কমিটি সিসিএসের বৈঠক। পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ কমিটি রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিপিএ) ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকও অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পুনর্গঠন করা হলো এনএসএবি, যা ভারতের জাতীয় নিরাপত্তা কাউন্সিলকে বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করে নীতিগত সুপারিশ দিয়ে থাকে।

জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) শীর্ষে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে আছেন অজিত দোভাল। এই কাউন্সিলই বোর্ডের সুপারিশ গ্রহণ করে দেশের নিরাপত্তা নীতির দিকনির্দেশনা নির্ধারণ করে।

পহেলগাম হামলার পর ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ না করলেও বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেমন ভিসা বাতিল, কূটনীতিক বহিষ্কার, সিন্ধু পানি চুক্তি স্থগিত। প্রতিক্রিয়ায় পাকিস্তানও ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধসহ কড়া বার্তা দিয়েছে।

এ পরিস্থিতিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানে হামলার জন্য সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথাও জানানো হয় দেশটির গণমাধ্যমে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩০...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি বলেন,...

জুলাই-আগস্টের মামলায় সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার হয়েছেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার...

বগুড়ার শেরপুরে ফাঁকা বাড়িতে গৃহবধূকে ধর্ষণ: অভিযুক্ত মজনু শাহ গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় এক গৃহবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে মো. মজনু শাহ (৫১) নামের এক ব্যক্তিকে...

গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত ঝুঁকিতে পড়বে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত সংকটে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য...

এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় জানা গেল

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে...

হামের প্রাদুর্ভাব ঠেকাতে শিগগিরই টিকা সংগ্রহ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে...

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার...