আদানির বিদ্যুৎ বকেয়া পরিশোধে তৎপর বাংলাদেশ, সরবরাহ ফের পূর্ণমাত্রায়

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

আদানির কাছ থেকে বিদ্যুৎ সরবরাহে ফের পূর্ণমাত্রায় ফিরেছে বাংলাদেশ। মাসিক বিলের পাশাপাশি পুরনো বকেয়া শোধ করায় সন্তুষ্ট ভারতীয় এই প্রতিষ্ঠানটি। আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা জানিয়েছেন, বাংলাদেশের বিদ্যুৎ বকেয়ার পরিমাণ এখন আগের তুলনায় অনেকটাই কম।

শুক্রবার (২ মে) বার্তাসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। আদানি পাওয়ারের ‘আয় পরবর্তী বৈঠকে’ দিলিপ ঝা বলেন, “বাংলাদেশ এখন নিয়মিত মাসিক বিল দিচ্ছে এবং পাশাপাশি বকেয়া অর্থও শোধ করছে। তাই আমরা বাংলাদেশে আবারও পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি।”

আদানি পাওয়ার জানায়, বাংলাদেশ সরকারের কাছে তাদের মোট পাওনা ছিল ২ বিলিয়ন ডলারের মতো। যার মধ্যে ইতোমধ্যে ১.২ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। বাকি রয়েছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার। তবে বাংলাদেশ সরকার যেভাবে বকেয়া পরিশোধ করছে, তাতে প্রতিষ্ঠানটি আশাবাদী পুরো অর্থ ফেরত পাওয়া যাবে।

২০১৭ সালে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চলছিল, কিন্তু ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি সংকট ও অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধে হিমশিম খেতে শুরু করে। বকেয়ার পরিমাণ বাড়তে থাকায় আদানি তাদের বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে আনে।

শেখ হাসিনার সরকারের শেষ সময়ে এই অর্থনৈতিক চাপ আরও বেড়ে যায়। তবে অন্তর্র্বতী সরকার এসে বিল পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়ায় আবারও স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ।

আদানির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা শুধু বিলই পাচ্ছি না, বরং অতীতের বকেয়াও ধীরে ধীরে পরিশোধ হচ্ছে। এটি আমাদের জন্য ইতিবাচক বার্তা।” বাংলাদেশের শিল্প ও বাসাবাড়ির বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে এই ধরণের আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...