শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

সৃজনশীল চিন্তায় প্রাণিসম্পদে প্রথম বগুড়ার রায়হান

বিশেষ সংবাদ

“এ অর্জন শুধু আমার নয়, পুরো প্রাণিসম্পদ পরিবারের”—এমনই আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বললেন বগুড়া সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: রায়হান। ২০২৫ সালের ইনোভেশন শোকেসিং-এ প্রথম স্থান অর্জন করে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মকর্তা।

বুধবার (০৭ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ভেটেরিনারি কাউন্সিলে আয়োজিত এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন।

এই অনুষ্ঠানে অংশ নেয় মন্ত্রণালয়ের অধীনস্থ ৮টি অধিদপ্তর—মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মেরিন ফিশারিজ একাডেমি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল, মৎস্য উন্নয়ন করপোরেশন, এবং অন্যান্য প্রতিষ্ঠান।

ছবি : সংগৃহীত।

সারা দেশ থেকে নির্বাচিত ৩৮ জন মাঠপর্যায়ের উদ্যমী ও সৃজনশীল কর্মকর্তা তাদের উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন এই শোকেসিং-এ।

প্রতিটি আইডিয়া বিচার-বিশ্লেষণ করে মন্ত্রণালয় ও অধিদপ্তরের যৌথ মূল্যায়ন কমিটি চূড়ান্ত ফলাফল নির্ধারণ করেন।

‘অর্থ পুষ্টি নারী—জীবন্ত ব্যাংক প্রতিটি বাড়ি’ এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা. মো: রায়হান ৩৮টি আইডিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

দ্বিতীয় স্থান অধিকার করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এবং তৃতীয় স্থান পান মৎস্য অধিদপ্তরের আব্দুস সালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিফ ইনোভেশন অফিসার, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, আট অধিদপ্তরের মহাপরিচালকগণ, মন্ত্রণালয় ও অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যম প্রতিনিধি ও অন্যান্য অতিথিবৃন্দ।

এই অর্জনের পেছনে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. রায়হান। তিনি কৃতজ্ঞতা জানান ডা. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; ডা. মো: আনিছুর রহমান, জেলা প্রাণিসম্পদ অফিসার, বগুড়া এবং ডা. মো: রুস্তম আলী, ভেটেরিনারি অফিসার, জয়পুরহাটসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...