শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ছাত্রসমাজই গড়বে পৃথিবীর ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

বিশেষ সংবাদ

পৃথিবীর ভবিষ্যৎ গড়ে তুলবে আজকের ছাত্রসমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে সামনে এগিয়ে নিতে হবে তাদেরই হাত ধরে—এমন আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এই পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ধারণ করবে ছাত্রসমাজই ।”

বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ড. ইউনূস। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হয়।

ড. ইউনূস বলেন, “আজকের অর্থনীতি ব্যবসা-কেন্দ্রিক, মানুষ-কেন্দ্রিক নয়। এটা আত্মঘাতী পথে যাচ্ছে। আমাদের এমন এক নতুন সভ্যতা গড়তে হবে, যেখানে মানুষ ও মানবতা হবে কেন্দ্রবিন্দু। প্রতিটি গবেষণার লক্ষ্য হওয়া উচিত এই মানবিক পৃথিবী গঠন। না হলে গবেষণা শুধু সময়ের অপচয় হবে।”

তিনি আরও বলেন, “অর্থনীতির শিক্ষা মানুষকে দিয়েই শুরু হওয়া উচিত। শুধু মুনাফাভিত্তিক চিন্তা দিয়ে টিকে থাকা সম্ভব নয়।”

নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ড. ইউনূস বলেন, “১৯৭২ সালে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি। এরপর ১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। মানুষের সেই দুঃখ-দুর্দশা আমার মনকে নাড়িয়ে দিয়েছিল। তখন থেকেই ভাবি, কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়। এই ভাবনা থেকেই ক্ষুদ্রঋণ চালু করি। নোবেল পুরস্কার পাব—তা কখনও ভাবিনি। আমি শুধু মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম।”

সমাবর্তনে অংশ নেওয়া নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে ইউনূস বলেন, “তোমরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি সৃষ্টি করবে। তোমাদের চিন্তা ও গবেষণার মাধ্যমে পৃথিবী বদলে যাবে। এই দায়িত্ব তোমাদের।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের বাড়ি আসার সুবিধার্থে ফ্রি লঞ্চ টিকিটের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ সাঈদী। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা দিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদ...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের...