টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, ভোগান্তিতে নগরবাসী

বিশেষ সংবাদ

রাজধানীতে টানা বৃষ্টিতে অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। এই বিরামহীন বর্ষণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্যামপুর, গেন্ডারিয়া ও কদমতলীর বাসিন্দারা।

স্থানীয়রা বলছেন, পানি জমে থাকলেও দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেই। ড্রেনগুলো পলিথিন ও আবর্জনায় ভরাট হয়ে পড়ায় পানি বের হচ্ছে না। দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে গেছে অনেক সড়ক।

“শ্যামপুরের মুন্সি বাড়ি, দারোগাবাড়ি, জুরাইন কমিশনার রোড, চেয়ারম্যানবাড়ি কলেজ রোড, নবারুল স্কুল গলি ও মিষ্টির দোকান–এসব রাস্তায় যেন পানিই নিত্যসঙ্গী। বর্ষা এলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়।”

শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, অনেকেই প্রয়োজনীয় কাজে বের হয়ে ঘণ্টার পর ঘণ্টা রিকশা কিংবা অটোরিকশার জন্য দাঁড়িয়ে থেকেও যানবাহন পাচ্ছেন না। কিছু বাহন পাওয়া গেলেও ভাড়া চাওয়া হচ্ছে দ্বিগুণ। কেউ কেউ বাধ্য হয়ে হাঁটু পানিতে হেঁটে গন্তব্যে রওনা হচ্ছেন।

জলাবদ্ধতায় শুধু চলাচলেই নয়, বিপাকে পড়েছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। অনেকেই দোকান খুলতে পারেননি, আর যাঁরা খুলেছেন, তাঁদেরও বিক্রি নেই বললেই চলে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের একান্ত সচিব মো. তরিকুল ইসলাম বলেন, “জলাবদ্ধতা নিরসনে আমরা কাজ শুরু করেছি। অচিরেই এ সমস্যা থেকে মুক্তি মিলবে।”

নগরবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এবং বর্ষা মৌসুম শুরুর আগেই ড্রেন পরিষ্কারসহ আগাম প্রস্তুতি নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে। স্বাধীনতা দিবসে জিলাপির দাম নিয়ে করা...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে মার্চ মাসে ভারত...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন দফায় দাম বাড়িয়ে ভরিতে মোট ৯ হাজার ৮৫৬ টাকা...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছেছে। দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে এই চালান...

জ্বালানি সংকটে স্কুলে অনলাইন–অফলাইন ক্লাসের চিন্তা: শিক্ষামন্ত্রী

জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের প্রভাব মোকাবিলায় স্কুল পর্যায়ের ক্লাস পরিচালনায় বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। অনলাইন ও সশরীরে...

দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও বিচারিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মুখে পদত্যাগ...

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের সাত জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ...