শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বহু হতাহতের আশঙ্কা

বিশেষ সংবাদ

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে মেঘানীনগর এলাকার আকাশে এই দুর্ঘটনা ঘটে। এটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

ভারতীয় শীর্ষ গণমামাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, আহমেদাবাদ বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয় বিমানটি। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে আকাশ থেকে ভেঙে পড়ে একটি বিমান। এরপরই এলাকা কেঁপে ওঠে, এবং আশপাশের বাসিন্দারা বাইরে ছুটে আসেন।

ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটিতে প্রায় ২৪২ জন যাত্রী ছিলেন। তারা জানান, এটি ছিল একটি যাত্রীবাহী বিমান। অপরদিকে এনডিটিভি জানায়, উড়োজাহাজটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।

তবে বিমানটি এয়ার ইন্ডিয়ার কিনা, কিংবা যাত্রীবাহী না পণ্যবাহী—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি দমকল ইউনিট। ইতোমধ্যে কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। আশপাশের যানবাহন ও লোকজন সরিয়ে নেয়া হয়েছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও উদ্ধারকারী দল।

ঘটনার পর বিমানবন্দর সংলগ্ন এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলতে দেখেছেন। তবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি কেউ।

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...