শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

মোটা হয়েছো না চিকন তা দেখার জন্যই ভিডিও কল দিচ্ছি: ইবি শিক্ষক

বিশেষ সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, তিনি ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ভিডিও কল, কুরুচিপূর্ণ মন্তব্য ও ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে মানসিকভাবে হেনস্তা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের অন্তত ১২ জন ছাত্রী যৌথভাবে বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। ২২ জুন জমা দেওয়া ওই অভিযোগে শিক্ষক ড. আজিজুল ইসলামের বিরুদ্ধে নানা অনৈতিক আচরণের বিস্তারিত বিবরণ উঠে আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে অনির্দিষ্টকালের জন্য বিভাগের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে

২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী অভিযোগ পত্রে বলেন, “স্যার আমাকে ইমোতে ভিডিও কল দেন। কল না ধরায় অডিও কলে বলেন, ‘অনেকদিন দেখি না, মোটা হয়েছো না চিকন তা দেখার জন্যই ভিডিও কল দিচ্ছি।’ এরপর বলেন, ‘তোমার কি কথা বলার কেউ আছে? এখন বলছো কেউ নাই, পরে দেখবো ক্যাম্পাসে কারও হাত ধরে ঘুরছো কিনা।’”

শুধু তা-ই নয়, অভিযোগপত্রে উল্লেখ আছে, ক্লাসে ওই শিক্ষার্থীকে লক্ষ্য করে উচ্চতা ও শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ রসিকতা করতেন অভিযুক্ত শিক্ষক। মাসিক চক্র নিয়ে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য, ভালো রেজাল্ট না দেওয়ার হুমকি দিয়ে বডি শেমিং, এসব অভিযোগও উঠে এসেছে।

অন্য একাধিক ছাত্রী অভিযোগ করেছেন, শিক্ষক নিয়মিত হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন। একপর্যায়ে কেউ কেউ তাঁর ক্লাসে যাওয়া বন্ধ করে দেন। কেউ কেউ জানিয়েছেন, প্রজেক্টে জোর করে রাখা, রুমে ডেকে নিয়ে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করা, রেজাল্টে প্রভাব ফেলার ভয় দেখিয়ে মনের মতো আচরণ করানোর চেষ্টা, এসবই ঘটেছে বহুবার।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা বলেন, “আমরা একাডেমিক কমিটির জরুরি সভা ডেকে অভিযোগ পর্যালোচনা করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ফলে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় পরবর্তী তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতেই প্রশাসনের এই পদক্ষেপ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ড. আজিজুল ইসলাম দাবি করেন, “আমি কাউকে হেনস্তা করিনি। শিক্ষার্থীরা আমার কথাকে ভুলভাবে নিয়েছে। এসব ষড়যন্ত্রমূলক অভিযোগ। আমি শুধু বলেছিলাম, ক্লাসে যেন সবাই সুন্দর পোশাকে আসে, আন্তরিকতা থেকেই বলেছিলাম।”

তবে অভিযোগকারীরা বলেন, শিক্ষকের কথাবার্তায় আন্তরিকতা নয়, বরং অশোভন ও অসভ্য মনোভাবই প্রতিফলিত হয়েছে। বিষয়টি বহুদিন ধরে চললেও তারা এতদিন মুখ খোলেননি, কারণ ছিল ভয়ের। তবে এবার তারা সম্মিলিতভাবে অভিযোগ করে ন্যায়বিচার চান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট দুই পক্ষ ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা পরিষদ-এর সামনে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত জসিম উদ্দিনের ঘটনা মূলত পারিবারিক দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সংশ্লিষ্ট...

বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে তরুণ নিহত

বগুড়া শহরের মাটিডালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা...