শেরপুরে ১০ হাজার পচা ডিম জব্দ, করতোয়া নদীতে ধ্বংস

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠা ১০ হাজার পচা মুরগির ডিম জব্দ করার পর নদীতে ফেলে ধ্বংস করা হয়েছে। এই ঘটনায় জড়িত লেগুনা চালককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০৪ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিখ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের সহযোগিতায় সোমবার ভোররাতে শেরপুর উপজেলায় একটি লেগুনা গাড়ি আটক করা হয়, যেটি পচা ডিমে ভর্তি ছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আটককৃত লেগুনার চালক রনি শেখ (৩৩) নিজের দোষ স্বীকার করেছেন। সিরাজগঞ্জের বাঁকাই শিয়ালগাড়ী গ্রামের বাসিন্দা রনি জানান, তিনি পাবনা সদর থেকে এই ডিমগুলো কিনে বগুড়ার ধুনট উপজেলায় নিয়ে যাচ্ছিলেন

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫২ ধারায় অপরাধ স্বীকার করায় লেগুনাচালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে জব্দকৃত ১০ হাজার পচা ডিম করতোয়া নদীতে ফেলে ধ্বংস করা হয়।

শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, চালক রনি শেখ পাবনা থেকে পচা ডিম কিনে শেরপুর ও ধুনটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। স্থানীয় জনগণের সহযোগিতায় তাকে আটক করা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের বহু বছরের পুরোনো এ আয়োজনকে ঘিরে...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।রোববার (২৪ মে) দুপুরে...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের...

শেরপুরে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা শুরু

বগুড়ার শেরপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘জামাইবরণ’ মেলা। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। স্থানীয়দের...

বগুড়া আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়াকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী...

শেরপুরে গৃহবধূ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাকে পুলিশে সোপর্দ

শেরপুর শহরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল মিয়া নামে স্বেচ্ছাসেবক দল নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরে...

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি টাকা টোল আদায়

ঈদ সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু...

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজার জেলা জজ আদালত চত্বরে গুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ...

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি...