বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক এবং লুণ্ঠিত গরু বিক্রির মোট ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) ডিবির ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলার বোরহানউদ্দিন থানার দক্ষিণ ছোট মানিক এলাকার দিদার আলী (৩৪), আব্দুল মান্নান মুন্না (২৩), লক্ষ্মীপুর গ্রামের সোহেল রানা (২৮), তজুমুদ্দিন থানার সোনাপুর এলাকার জিয়াউর রহমান (৩৫) এবং ঢাকার আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকার জাফর হোসেন (৪৫)। এদের মধ্যে জিয়াউর রহমান অপরাধ স্বীকার করেছে। তাকে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো: আতোয়ার রহমান জানান, গত ৮ আগস্ট শাজাহানপুর উপজেলার পাড়টেপুর (আশেকপুর) এলাকায় প্রাণ কোম্পানির ডেইরি ফার্মে এই চক্রের সদস্যরা ডাকাতি দেয়। সেখান থেকে তারা ৮টি ফ্রিজিয়ান জাতের গরু ও বিভিন্ন যন্ত্রাংশ লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হলে তদন্তভার ডিবির হাতে যায়।

তিনি আরও জানান, আটককৃত আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যরা শুধু শাজাহানপুর নয়, আশপাশের বিভিন্ন এলাকায় লুটপাট করেছে। আসামি জিয়াউরের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চুরিসহ ৪রটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। চক্রের আরও কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। পুরো চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সবকিছু ঠিক থাকলে...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে গামছা জড়িয়ে কৃষকের ছদ্মবেশে ফসলের মাঠে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গে...

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্লাব টুর্নামেন্ট ঢাকা...

খালি গায়ে কৃষকের ছদ্মবেশে ডাকাত ধরলেন পুলিশ কর্মকর্তা

ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘদিন পলাতক এক ডাকাতকে ধরতে ব্যতিক্রমী কৌশল অবলম্বন করে আলোচনায় এসেছেন এক পুলিশ কর্মকর্তা। খালি গায়ে...

পশ্চিমবঙ্গে ‘তৃণমূলের বিদায়ঘণ্টা’ বাজানোর ডাক মোদির

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোর ইঙ্গিত দিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী...

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন ব্যবসায়ী

জ্বালানি তেল সংগ্রহে বারবার ভোগান্তি এড়াতে নিজের ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় এসেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। ঘটনাটি...

ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভারত থেকে আসা...

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময়...