ইসির অনুরোধে তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফর স্থগিত

বিশেষ সংবাদ

নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়াসহ উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে দলের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমানের দায়িত্ব গ্রহণে সন্তোষ প্রকাশ করা হয় এবং দলের কার্যক্রম পরিচালনায় তাঁর সাফল্য কামনা করা হয়।

- Advertisement -

তিনি জানান, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকায় সফরের সিদ্ধান্ত ছিল তারেক রহমানের। এ সফরে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের কথা ছিল। তবে নির্বাচন কমিশনারের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সফর স্থগিত করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপচেষ্টা চলছে। তাঁর ভাষ্য, নির্বাচন বানচালের উদ্দেশ্যে ষড়যন্ত্রের অংশ হিসেবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে।

- Advertisement -

এ প্রসঙ্গে তিনি ওসমান হাদিকে হত্যার ঘটনা উল্লেখ করে বলেন, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীরাও সহিংসতার শিকার হচ্ছেন। সম্প্রতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যার ঘটনায় দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও তদন্ত চেয়ে মঙ্গলবার (৯ জুন)...

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে সিআইডির অধিকতর তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর...

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য...

শেরপুরে রাস্তা বন্ধ ও পুকুর দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি জনপথ অবৈধভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার...

আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা, ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন

নওগাঁর মহাদেবপুরের পাতনা গ্রামে গৃহবধূ নাজমা খাতুন (২৪) এর মৃত্যুর ঘটনায় দীর্ঘদিন আত্মহত্যার ধারণা প্রচার করা হলেও অবশেষে...

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে রাষ্ট্র, ইতিহাস ও বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী শিক্ষা সফরের আয়োজন...

রাণীনগরে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পুলিশের পৃথক অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে বিশেষ অভিযানে তাকে...

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বাড়ির পেছনে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে...