রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

বিশেষ সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমেদ জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, অভিযুক্ত জালালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে এ ঘটনা ঘটে। এতে আহত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে রুমমেট জালাল ও রবিউলের মধ্যে বাগ্‌বিতণ্ডা চলছিল। গতকাল রাতে জালাল কক্ষে এসে লাইট জ্বালান। এরপর নানা শব্দ করতে থাকেন। ফলে শিক্ষার্থী রবিউলের ঘুম ভেঙে যায়। ওই সময় তিনি বলেন, সকালে লাইব্রেরিতে যেতে হবে। অযথা শব্দে ঘুমের সমস্যা করবেন না । এতে জালাল রেগে গিয়ে তাকে অবৈধ, বহিরাগত বলেন। এসময় তিনি প্রতিবাদ করলে তাকে আঘাত করেন জালাল। পরে তিনি কোনোমতে আত্মরক্ষা করতে সক্ষম হন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জালালকে শাহবাগ থানায় সোপর্দ করে। এ ছাড়া হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জালালকে মুহসীন হল থেকে বহিষ্কার করেন।

তিনি বলেন, ‘এ ধরনের নৃশংস ঘটনার জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় আসন্ন ডাকসু নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

শেরপুরে শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজায় মানুষের ঢল

বগুড়ার শেরপুর পৌর শহরের শিশু পার্কে সনাতন ধর্মাবলম্বীদের শত বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। চৈত্র সংক্রান্তি ও...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...