শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

লামিন ইয়ামালকে হারিয়ে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে

বিশেষ সংবাদ

ফুটবল দুনিয়ায় এবার সবচেয়ে বড় চমকটা এল উসমান দেম্বেলের হাত ধরে। পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো এই ফরাসি ফরোয়ার্ড জিতলেন ব্যালন ডি’অর। বার্সেলোনার কিশোর তারকা লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ক্যারিয়ারের প্রথমবারের মতো বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন দেম্বেলের।

সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয় ব্যালন ডি’অরের ৬৯তম আসর। জমকালো আয়োজনে ফুটবল কিংবদন্তি রোনালদিনিয়োর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ২৮ বছর বয়সী দেম্বেলে।

তবে আনন্দঘন সেই মুহূর্তে পাশে পাননি সতীর্থরা। মার্সেইয়ের বিপক্ষে পিএসজির স্থগিত হওয়া ম্যাচ একই রাতে আয়োজিত হওয়ায় দলের সদস্যরা থাকতে পারেননি। শুধু উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফি।

২০২৪-২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জিতেছেন দেম্বেলে। বহু আকাঙ্ক্ষিত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পথে ছিলেন অন্যতম নায়ক। এছাড়া ঘরোয়া লিগ ওয়ান, ফরাসি কাপ ও ফরাসি সুপার কাপও জেতেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট করে ক্যারিয়ারের সেরা মৌসুম কাটান এই উইঙ্গার। যদিও ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে রানার্সআপ হয় পিএসজি।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মাত্র ১৮ বছর বয়সী ইয়ামাল। বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করেন তিনি। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে আলো ছড়ালেও শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের সোনালি ট্রফি ছুঁতে পারেননি এই তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড।

‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর দিয়ে আসছে। সাংবাদিকদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হয় বছরের সেরা খেলোয়াড়। আগে ক্যালেন্ডার বর্ষের পারফরম্যান্স ধরা হলেও ২০২২ সাল থেকে মৌসুমভিত্তিক পারফরম্যান্স হিসাব করা হচ্ছে। এবারের সময়সীমা ছিল ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের ধরে অভিযুক্ত ব্যক্তিকে পিটিয়ে মেরেছেন স্থানীয়...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী এস এম জিলানী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে ফরিদগঞ্জে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।...

খুলনা-১ আসনে ধানের শীষের দাপুটে জয়, হারলেন জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বড় ব্যবধানে পরাজয়ের মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী। এই আসনে ধানের শীষ প্রতীকে...

নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বিএনপি...

রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনের ফল প্রভাবিত করা হয়েছে: সাদিক কায়েম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সমগ্র রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে...