ত্রিশালে মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখলেন ছেলে

বিশেষ সংবাদ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ব্যবসার জন্য টাকা না দেওয়ায় মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে মো. রিয়াদ হাসান রাজুকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুলসংলগ্ন এলাকা থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, ওই এলাকার মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, গতকাল দিনের বেলায় মা রানোয়ারা বেগমকে গলা টিপে হত্যা করে ঘরে মরদেহ লুকিয়ে রাখেন ছেলে রাজু। পরে সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ি ফিরে এলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এরপর ঘরের মেঝের মাটি খুঁড়ে বাবা-মায়ের মরদেহ পুঁতে রাখেন।”

পুলিশ জানায়, ঘটনার পর রাজু বিষয়টি আড়াল করতে বোনদের জানান—বাবা-মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে এসে ভাইয়ের আচরণে সন্দেহ হলে ঘরের ভেতরে রক্তের দাগ ও খোঁড়া মাটি দেখে প্রতিবেশীদের খবর দেন। স্থানীয়রা এসে রাজুকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহম্মেদ বলেন, “ঘাতক ছেলে রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে। সে জানিয়েছে, ব্যবসা শুরু করার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিল, কিন্তু তারা টাকা দিতে রাজি হননি। রাগের মাথায় সে এই ভয়াবহ কাজ করেছে।”

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (১৩ এপ্রিল)...

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের...

রংপুরে এএসআই পিয়ারুল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই...

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, চার আসামির ৪ দিনের রিমান্ড

ঢাকার শ্যামলীতে অবস্থিত সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সাতজনের মধ্যে চার আসামির চার দিনের...

শেরপুরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ্বে শীত শেষেও গরিবের কম্বল গুদামে

শীত পেরিয়ে গ্রীষ্মের আগমন ঘটলেও বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল এখনো পুরোপুরি বিতরণ...

জামিনে কারামুক্ত বাউলশিল্পী আবুল সরকার

ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া বাউলশিল্পী...

ভিসা নিয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা পুনরায় চালুর বিষয়ে...