সৌদিতে পুলিশ হেফাজতে বাংলাদেশি যুবকের মৃত্যু

বিশেষ সংবাদ

সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণের পর মারা গেছেন গোলাম মাওলা (৩৫) নামের এক বাংলাদেশি প্রবাসী। পরিবারের দাবি, নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে

নিহত গোলাম মাওলা শেরপুরের নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের তহুর উদ্দিনের ছেলে। প্রায় ছয় বছর আগে তিনি সৌদি আরবের রিয়াদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ শুরু করেন। দেশে তার স্ত্রী ও সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

গোলাম মাওলার ছোট ভাই আনিসুর রহমান জানান, কিছুদিন আগে ভাইয়ের পাসপোর্ট ও আকামার মেয়াদ শেষ হয়। এরপর তিনি ওমরাহ হজে যান। গত ২ নভেম্বর পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়। তখন তিনি সুস্থ ছিলেন এবং জানান, সৌদি পুলিশের কাছে আত্মসমর্পণ করে বিমান ভাড়ার টাকা, পাসপোর্ট ও মোবাইলসহ সব জিনিসপত্র বুঝিয়ে দিয়েছেন। খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান তিনি।

এরপর সোমবার রাতে পরিবারের কাছে ফোন আসে, অপর প্রান্ত থেকে বলা হয়, ‘তোর ভাইকে নিয়ে যা, সে মারা গেছে।’ খবরটি বিশ্বাস করতে না পেরে পরিবারের সদস্যরা সৌদিতে থাকা তাদের আরেক ভাই আওলিয়াকে যোগাযোগ করলে তিনি জানান, পুলিশের কাছে যাওয়ার পরই গোলাম মাওলার মৃত্যু হয়।

সৌদি পুলিশ তাদের জানিয়েছে, ডায়াবেটিস কমে গিয়ে গোলাম মাওলা মারা গেছেন। তবে পরিবার ও স্থানীয়রা বলছেন, তিনি পুরোপুরি সুস্থ ছিলেন এবং মৃত্যুর আগে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। তাই তাদের ধারণা, নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

নকলা বাজারের পোশাক ব্যবসায়ী এম এফ ফারুক আহমেদ বলেন, ‘গোলাম মাওলার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো। তার অসুস্থতার কথা কোনোদিন শুনিনি। আত্মসমর্পণের পরও কথা হয়েছিল, তখনও তিনি একদম ঠিক ছিলেন।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সার্বিক পরিস্থিতি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। হোটেলের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত বিল...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি তেলের দাম ঘোষণা করার কথা থাকলেও আপাতত দাম না...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান হোটেল এ এক ওয়েটারকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।...

আমি কোনো সাংবাদিক না, পরিবারের দুঃখ ভুলতেই ভিডিও করি: ভাইরাল তাজু ভাই

কুড়িগ্রামের প্রত্যন্ত চরাঞ্চলের এক সাধারণ যুবক তাইজুল ইসলাম। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এখন পরিচিত ‘তাজু ভাই ২.০’ নামে।...

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা তিন...

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার মেট্রিক টন...