শেরপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি-স্বেচ্ছাচারিতার অভিযোগে তদন্ত শুরু

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সালমা খাতুনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অসদাচরণ ও আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দপ্তরী-নৈশ্য প্রহরীরা যৌথভাবে এই অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জমা দিয়েছেন

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১০ নভেম্বর) বগুড়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান এবং শেরপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম বিদ্যালয়ে এসে তদন্ত শুরু করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষিকা হাজিরা খাতায় স্বাক্ষর নিয়ে বিড়ম্বনা সৃষ্টি করেন এবং প্রায়শই অনুপস্থিত থাকেন। সিনিয়র শিক্ষককে দায়িত্ব না দিয়ে জুনিয়র শিক্ষককে মৌখিকভাবে জানানোর ঘটনাও ঘটেছে।

এছাড়া, তিনি শিক্ষা উপকরণ সরবরাহ না করা, দশটি ল্যাপটপ ব্যক্তিগত কাজে ব্যবহার করা, ওয়াই-ফাই পাসওয়ার্ড গোপন রাখা, বিভিন্ন দিবসের বরাদ্দকৃত টাকা ও সততা স্টোরের অর্থ আত্মসাৎ এবং সরকারি বই বিক্রির উদ্বৃত্ত অর্থ ফেরত না দেওয়ার মতো গুরুতর আর্থিক অনিয়ম করেছেন।

এ ছাড়াও, বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত মোট ২৫ হাজার টাকার অনুদানের কোনো হদিস নেই বলেও অভিযোগ করা হয়েছে। সহকারী শিক্ষক-দপ্তরী ও নৈশ্য প্রহরীরা জানান, প্রধান শিক্ষিকার অসদাচরণ ও দুর্নীতির কারণে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সালমা খাতুন জানান, আমার বিরুদ্ধে সকল অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত এবং মিথ্যা ।

তদন্ত প্রসঙ্গে বগুড়া জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আসাদুজ্জামান জানান, “আমরা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেব। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ভুল চিকিৎসায় বিপন্ন কারিনা কায়সার, লিভার দিচ্ছেন ছোট ভাই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার দেশে ভুল চিকিৎসার শিকার হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার...

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

অন্বেষণ ডেস্ক : আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি ও ইতিহাসের বয়ান নিয়ে গুরুতর কিছু প্রশ্ন...

জনপ্রিয়

অপরাধ

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শুক্রবার (১৫ মে) বিকেল পাঁচটার...

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

অন্বেষণ ডেস্ক : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠন করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ ১৭ বছরের উন্নয়ন বঞ্চনা থেকে বেরিয়ে এসে লক্ষ্মীপুরে অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান...

শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকায় জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিকল্পিত ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি...

প্রেমিককে দিয়ে নিজের বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার। সেই ক্ষোভ আর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝেই নিজের বাবার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করেন ভারতের...

শেরপুর সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার শেরপুরে সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম প্রাচীন সংগঠন শেরপুর...

মির্জা ফখরুলকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, কনটেন্ট ক্রিয়েটরকে পুলিশে সোপর্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও...