‎নবান্নের আমেজে তিন শতাব্দীর মাছের মেলা বগুড়ার উথলী বাজার

বিশেষ সংবাদ

নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী বাজারে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে বসেছে তিন শতাব্দীর ঐতিহ্যবাহী মাছের মেলা। একদিনের এই বিশেষ হাট ঘিরে উৎসবের রং ছড়িয়েছে পুরো এলাকাজুড়ে।

মাছের পাশাপাশি সবজি, মিষ্টি, দই, খেলনা, নাগরদোলা, সব মিলিয়ে জমজমাট আয়োজন সকাল থেকেই টেনে নিয়েছে আশপাশের ২০ গ্রাম থেকে আগত হাজারো মানুষকে

‎স্থানীয়দের ভাষ্য, অগ্রহায়ণের শুরুতে নবান্ন উপলক্ষে উথলী, রথবাড়ি, নারায়ণপুর, ধোন্দাকোলা, সাদুল্লাপুর, বেড়াবালা, আকনপাড়া, দেবীপুর, গরীবপুর, গুজিয়া, রাহবল, দারিদহ, কিচক, আটমুল, আলিয়ারহাট, ভাইয়েরপুকুর, পিরব, জামুরহাট ও বুড়িগঞ্জহাটসহ বিভিন্ন গ্রামে বিশেষ আয়োজন হয়ে থাকে। জামাই–মেলা নামেও পরিচিত এ উৎসবে আগেই মেয়ের জামাইদের নিমন্ত্রণ জানানো হয়।

‎মেলা চত্বর ঘুরে দেখা যায়, প্রায় ২০০ দোকানের অর্ধেকই মাছের। দেড় কেজি থেকে ২০ কেজি ওজনের বোয়াল, রুই, কাতলা, চিতল, সিলভার ও ব্রিগেড কার্পসহ নানান প্রজাতির মাছের সমাহার। দেশীয় নদীর মাছ কম মিললেও দাম ছিল চড়া-বড় আকৃতির রুই, কাতলা ও চিতল কেজিতে ৬০০–৭০০ টাকা, মাঝারি মাছ ৪০০–৫৫০ টাকা। সিলভার ও ব্রিগেড কার্প মিলেছে ৫০০–৬০০ টাকায়।

‎মেলায় আসা ক্রেতা মোস্তাকিম জানান, “নবান্নে শ্বশুরবাড়ি যাওয়ার আগে এখান থেকেই মাছ কিনি। তবে এবার দাম বেশ বেশি।”

বিক্রেতা আনারুল ইসলাম বলেন, “পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এবার পাঁচ মণ মাছ তুলেছি, লাভ ভালো হবে আশা করি।” আরেক বিক্রেতা মুঞ্জু মিয়ার মতে, এবারের ক্রেতা কিছুটা কম দেখা যাচ্ছে।

‎উথলী বাজার ব্যবসায়ীরা জানান, সূর্য ওঠা থেকে রাত পর্যন্ত চলবে কেনাবেচা। তাঁদের হিসাব, এ মেলায় দুই থেকে আড়াই কোটি টাকার বেচাকেনা হবে, যার মধ্যে দেড় থেকে দুই কোটি টাকার মাছ বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্ন যদিও সনাতন ধর্মাবলম্বীদের উৎসব, এখন সব ধর্মের মানুষই সমানভাবে অংশ নেন।

ছবি : সংগৃহীত।

এদিকে, একই উপলক্ষে মহাস্থান বাজারেও শত বছরের ধারাবাহিকতায় আরেকটি মাছের মেলা বসেছে। বিক্রেতারা জানান, ছোট-বড় মিলিয়ে শতাধিক দোকানে পাঁচ থেকে দশ মণ পর্যন্ত মাছ বিক্রি হয়েছে। শনিবার রাত থেকেই প্রায় ২০টি আড়তে পাইকারি লেনদেন শুরু হয়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল) উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে...